টপ Archives | ProcharBD

মন ভালো নেই? এই শাক-সবজিগুলো খান
শুনতে একটু যেন কেমন লাগছে, তাই না? চকোলেট না, মিষ্টি না, মন ভালো করবে কি না শাক-সবজি। তাও আবার যে শাক-সবজি খাওয়ার কথা শুনলে অনেকের মুখ গোমড়া হয়ে যায়! আপনার যদি মন ভালো না লাগে বা মেজাজ খিটখিটে লাগতে থাকে তাহলে কয়েকটি শাক-সবজির থেকে যেকোনো একটি খেলেই মিলবে আশ্চর্য প্রতিকার। দেখবেন একটু একটু করে ঠিকই সবকিছু ভালোলাগতে শুরু করেছে। আমরা যা খাই তা সরাসরি আমাদের মস্তিষ্কের নিউরোট্রান্সমিটারকে প্রভাবিত করে, যার মধ্যে সুখ এবং সুস্থতার নেপথ্যে কাজ করা নিউরোট্রান্সমিটারও রয়েছে। চলুন তবে জেনে নেওয়া যাক, কোন শাক-সবজিগুলো আপনার মন ভালো করতে কাজ করবে-

১. পাতাযুক্ত সবুজ শাক-সবজি

পাতাযুক্ত শাকসবজি ফোলেটে পূর্ণ পাওয়ার হাউস, যা সেরোটোনিন উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ একটি বি ভিটামিন। সেরোটোনিন একটি গুরুত্বপূর্ণ নিউরোট্রান্সমিটার যা মেজাজ নিয়ন্ত্রণ করে। গবেষণায় দেখা গেছে যে, ফোলেটের মাত্রা কম থাকলে বিষণ্ণতার ঝুঁকি বেড়ে যায়। তিনবেলার খাবারেই এ ধরনের শাক-সবজি রাখার চেষ্টা করুন।

২. বেল পেপার

এই রঙিন সবজি, বিশেষ করে লাল এবং হলুদগুলো ভিটামিন সি সমৃদ্ধ। এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা মস্তিষ্কের কার্যকারিতা এবং নিউরোট্রান্সমিটার সংশ্লেষণে ভূমিকা পালন করে। অক্সিডেটিভ স্ট্রেস মেজাজকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। ভিটামিন সি অক্সিডেটিভ স্ট্রেস মোকাবিলায়ও সাহায্য করে।

৩. অ্যাসপারাগাস

অ্যাসপারাগাস ট্রিপটোফ্যানের একটি ভালো উৎস, একটি অ্যামাইনো অ্যাসিড যা শরীর সেরোটোনিন তৈরি করতে ব্যবহার করে। নিয়মিত অ্যাসপারাগাস গ্রহণ খেলে সামগ্রিক সেরোটোনিনের মাত্রা বৃদ্ধি পেতে পারে। এটি খাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো অ্যাসপারাগাস গ্রিল করা বা রোস্ট করা।

৪. ব্রোকলি

ব্রোকলিতে ক্রোমিয়াম থাকে। ক্রোমিয়াম হলো একটি ট্রেস মিনারেল যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। শক্তি বজায় রাখা এবং মেজাজের পরিবর্তন রোধ করার জন্য রক্তে শর্করার পরিমাণ স্থিতিশীল থাকা অপরিহার্য।

৫. গাজর

এই সবজি বিটা-ক্যারোটিন সমৃদ্ধ। বিটা ক্যারোটিন একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীর ভিটামিন এ-তে রূপান্তরিত করে। ভিটামিন এ মস্তিষ্কের স্বাস্থ্য এবং কার্যকারিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিছু গবেষণায় পর্যাপ্ত ভিটামিন এ গ্রহণ এবং বিষণ্ণতার ঝুঁকি হ্রাসের মধ্যে একটি যোগসূত্রে দেখা গেছে।

৬. বিটরুট

বিটরুট নাইট্রেট সমৃদ্ধ, যা শরীর নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত করে। নাইট্রিক অক্সাইড মস্তিষ্ক সহ রক্ত ​​প্রবাহ উন্নত করতে সাহায্য করে। উন্নত রক্ত ​​প্রবাহ মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে এবং আরও ইতিবাচক অনুভূতি তৈরি করে।

The post মন ভালো নেই? এই শাক-সবজিগুলো খান appeared first on ProcharBD.

লেকশোর রিসোর্ট
রাঙ্গামাটি, পাহাড়, ঝর্ণা, নদী এবং সবুজের এক অপূর্ব সমাহার। এই সৌন্দর্যের মাঝে কাপ্তাই হ্রদের তীরে অবস্থিত লেকশোর রিসোর্ট (Lakeshore Resort) যেন এক টুকরো স্বর্গ। প্রকৃতির অপার সৌন্দর্য এবং আধুনিক সুযোগ-সুবিধার মিশেলে এই রিসোর্ট পর্যটকদের মনে হবে অন্য রকম এক অভিজ্ঞতা। রাঙ্গামাটি শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে কাপ্তাই হ্রদের তীরে অবস্থিত লেকশোর রিসোর্ট। চট্টগ্রাম থেকে সরাসরি বাস বা প্রাইভেট কারে রাঙ্গামাটি পৌঁছে সেখান থেকে সহজেই যেতে পারবেন এই রিসোর্টে।

ভোরের কুয়াশা, সকালে বোট ভ্রমন, দুপুরের মিষ্টি রোদে ইনফিনিটি পুলে সুইমিং, পড়ন্ত বিকেলে কাপ্তাই লেকে কায়াকিং, সন্ধ্যায় স্নিগ্ধ শীতল বাতাসে এক কাপ কফি ও হেলিপ্যাড থেকে সানসেট। একটি পারফেক্ট ভ্যাকেশন পার করার সকল উপকরণ নিয়ে আপনার জন্যে অপেক্ষায় লেকশোর রিসোর্ট।

ভ্রমণের সেরা সময়

অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত লেকশোর রিসোর্ট ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময়।

আবাসন সুবিধা ও থাকবার খরচ

লেকশোর রিসোর্টে মোট ৬টি এসি রুম রয়েছে, যার মধ্যে একটি প্রাইভেট হানিমুন কটেজ এবং একটি প্রাইভেট বাঁশের কটেজ বিশেষ ভাবে উল্লেখযোগ্য। প্রতিটি রুমেই রয়েছে একটি কিং সাইজ ডাবল বেড, ৩২ ইঞ্চি এলইডি টিভি কেবল কানেকশন সহ, সুসজ্জিত আসবাবপত্র এবং বাথরুমে গরম পানির ব্যবস্থা। বিলাসবহুল এবং আরামদায়ক থাকার জন্য হানিমুন কটেজ এবং বাঁশের কটেজ আদর্শ পছন্দ। অন্যান্য রুমগুলো পরিবার অথবা বন্ধুদের সাথে থাকার জন্য উপযুক্ত। লেকের দৃশ্য উপভোগ করার জন্য কিছু রুম বিশেষ ভাবে তৈরি করা হয়েছে কিনা সে বিষয়ে রিসোর্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন। সাশ্রয়ী মূল্যে আরামদায়ক থাকার জন্য স্ট্যান্ডার্ড রুমগুলো ভালো বিকল্প।

সকল রুমেই রয়েছে আধুনিক সুযোগ-সুবিধা যেমন এসি, টিভি, ওয়াই-ফাই, গরম পানি, সুইমিংপুলের ব্যবস্থা ইত্যাদি। যারা রিসোর্টে রাত্রিযাপন করবেন তাদের জন্য সুইমিং পুল ফ্রি। তাছাড়া যারা দিনের বেলা ঘোরাঘুরি করার জন্য এসে সুইমিং পুল ব্যবহার করবেন তাদের প্রতি ঘন্টা ২৫০ টাকা দিয়ে টিকিট কাটতে হবে। লেকে কায়াকিং বোট নিয়ে ঘোরাঘুরি করার জন্য প্রতি ঘন্টা ২৫০ টাকা।

খাবারের ব্যবস্থা

লেকশোর রিসোর্টের রেস্টুরেন্টে পাওয়া যায় বৈচিত্র্যময় খাবার। পাহাড়ি ঐতিহ্যবাহী খাবার থেকে শুরু করে বাংলাদেশী, চাইনিজ, কন্টিনেন্টাল – সব ধরণের খাবারের স্বাদ নিতে পারবেন এখানে।

বিনোদন সুবিধা

লেকশোর রিসোর্ট শুধু থাকার জায়গা নয়, এখানে রয়েছে বিনোদনের অনেক ব্যবস্থা।

বোট ভ্রমণ: কাপ্তাই হ্রদে বোট ভ্রমণ করে উপভোগ করতে পারেন চারপাশের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য।

সাঁতার কাটা: রিসোর্টের সুইমিং পুলে সাঁতার কাটার সুযোগ রয়েছে।

ফিশিং: মৎস্য প্রেমীদের জন্য রয়েছে মাছ ধরার ব্যবস্থা।

বারবিকিউ: বন্ধুবান্ধব বা পরিবারের সাথে বারবিকিউ পার্টির আয়োজন করতে পারেন।

ক্যাম্পফায়ার: রাতের বেলায় ক্যাম্পফায়ারের আয়োজন করে উপভোগ করতে পারেন আনন্দঘন মুহূর্ত।

পাহাড়ে হাইকিং: পাহাড় প্রেমীদের জন্য রয়েছে হাইকিং এর সুযোগ।

সূর্যাস্ত দেখা: কাপ্তাই হ্রদের উপর সূর্যাস্তের মনোরম দৃশ্য মন কে করে তুলবে মুগ্ধ।

সুরক্ষা ব্যবস্থা

বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় থাকার কারনে এখানে নিরাপত্তা নিয়ে কোন চিন্তা করতে হবে না। লেকশোর রিসোর্টে রয়েছে ২৪ ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা, জরুরি চিকিৎসা সেবা, লাইফগার্ড এবং ফায়ার সেফটি ব্যবস্থা।

বুকিং ও যোগাযোগ

অনলাইন, ফোনে, ফেইসবুক পেইজে বা ইমেইলে রিসোর্ট বুকিং করতে পারেন। বিভিন্ন প্যাকেজ ট্যুর ও কর্পোরেট ইভেন্ট আয়োজনের সুবিধাও রয়েছে। বুকিং এর জন্য যোগাযোগ : +8801859-778065 / +8801550-32248

ঢাকা থেকে লেকশোর রিসোর্ট যাওয়ার উপায়

ঢাকা থেকে রাঙ্গামাটির লেকশোর রিসোর্টে যাওয়ার জন্য কয়েকটি বিকল্প রয়েছে:

বাসে: ঢাকার কল্যাণপুর, সায়েদাবাদ, গাবতলী বাস টার্মিনাল থেকে বিভিন্ন বাস কোম্পানি (যেমন: S Alam, Eagle, Shyamoli, Hanif, Unique ইত্যাদি) প্রতিদিন রাঙ্গামাটির উদ্দেশ্যে ছাড়ে। নন-এসি, এসি এবং বিলাসবহুল কোচ সার্ভিস পাওয়া যায়। সাধারণত সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে বাস ছাড়ে। যাত্রাপথে প্রায় ৭-৮ ঘন্টা সময় লাগে। রাঙ্গামাটি পৌঁছে শহর থেকে সিএনজি, অটোরিকশা বা লেকশোর রিসোর্টের নিজস্ব পরিবহন ব্যবস্থা ব্যবহার করে রিসোর্টে যেতে পারবেন।

ট্রেনে: ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম গামী ট্রেনে (Subarna Express, Mahanagar Godhuli, Turna Nishita ইত্যাদি) চট্টগ্রাম যেতে হবে। চট্টগ্রাম থেকে রাঙ্গামাটির উদ্দেশ্যে বাস যোগে যাত্রা করতে হবে। এই অপশনটি কিছুটা সময়সাপেক্ষ হতে পারে।

ব্যক্তিগত কারে: ব্যক্তিগত কারে গেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে ফেনী, কুমিল্লা পার হয়ে চট্টগ্রাম এবং সেখান থেকে রাঙ্গামাটি যেতে পারেন। এই বিকল্পটি আপনার নিজের সুবিধা অনুযায়ী যাত্রা পরিকল্পনা করার সুযোগ দেয়।

বিমানে: ঢাকা থেকে চট্টগ্রাম বিমানবন্দরে গিয়ে সেখান থেকে রাঙ্গামাটি বাস যোগে যেতে পারেন। এটি সবচেয়ে দ্রুত বিকল্প তবে খরচ বেশি হবে।

রাঙ্গামাটি শহর থেকে স্থানীয় যানবাহন যেমন সিএনজি, অটোরিকশা বা রিসোর্টের নিজস্ব পরিবহন ব্যবস্থা ব্যবহার করতে পারেন। যে বিকল্পটিই বাছাই করুন না কেন, আগে থেকে যাত্রার সময়সূচী এবং ভাড়া সম্পর্কে নিশ্চিত হয়ে নেওয়া উচিত। এছাড়াও, রিসোর্টে পৌঁছানোর আগে তাদের সাথে যোগাযোগ করে পরিবহন ব্যবস্থা সম্পর্কে জেনে নেওয়া ভালো।

লেকশোর রিসোর্ট রাঙ্গামাটির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি আধুনিক সুযোগ-সুবিধা সহ আরামদায়ক অবস্থানের নিশ্চয়তা দেয়। পাহাড়ি প্রকৃতি, লেকের শান্ত পরিবেশ আর উপজাতীয় সংস্কৃতির সমন্বয়ে এটি একটি অনন্য পর্যটন গন্তব্য।

The post লেকশোর রিসোর্ট appeared first on ProcharBD.

বাঘা মসজিদ । Bagha Mosque
রাজশাহী শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে ঐতিহাসিক বাঘা মসজিদ (Bagha Mosque) অবস্থিত। ইট দিয়ে তৈরি প্রাচীন এই মসজিদটির চারপাশে ৪ টি এবং মাঝখানে দুই সারিতে মোট ১০ টি গম্বুজ রয়েছে। মসজিদের পূর্ব পাশের ৫ টি দরজা ছাড়া উত্তর-দক্ষিণের দেয়ালের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়েছে। বাঘা মসজিদের ভেতরে এবং বাইরে প্রচুর পোড়া মাটিরফলক দেখতে পাওয়া যায়। মসজিদের ভেতরে উঁচু বেদিতে একটি বিশেষ নামাজের কক্ষ রয়েছে। এই বিশেষ নামাজের কক্ষ কার বা কাদের জন্য সংরক্ষিত ছিল তা এখনো অজানা রয়েছে।

বাঘা মসজিদের পূর্ব পাশে বিশাল একটি দীঘি এবং অন্য পাশে একটি কবরস্থান রয়েছে। ১৮৯৭ সালের ভূমিকম্পের ফলে ২৩.১৬ মিটার দৈর্ঘ্য এবং ১২.৮০ মিটার প্রস্থের এই মসজিদের ছাদ ক্ষতিগ্রস্থ হয়। বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ বাঘা মসজিদের গম্বুজ এবং ছাদ পুনঃনির্মাণ করেন।

কিভাবে যাবেন

রাজশাহী সদর বাস টার্মিনাল থেকে বাঘা যাওয়ার বাস বিভিন্ন বাস ছাড়ে। সেগুলিতে বাঘা যেতে জনপ্রতি ৩৫ থেকে ৪০ টাকা ভাড়া লাগে। এছাড়া সিএনজি ভাড়া বা রিজার্ভ নিয়ে বাঘা মসজিদ দেখতে যেতে পারবেন।

ঢাকা থেকে রাজশাহী

রাজধানী ঢাকা শহর থেকে সড়ক, রেল এবং আকাশ পথে রাজশাহী যাওয়ার ব্যবস্থা রয়েছে। ঢাকার মহাকালী, আব্দুল্লাহপুর, গাবতলী ও কল্যাণপুর থেকে গ্রীন লাইন, একতা এবং দেশ ট্রাভেলসের এসি বাস ৯০০ থেকে ১৪০০ টাকা ভাড়ায় রাজশাহীর উদ্দেশ্যে যাতায়াত করে। আর শ্যমলি, হানিফ, ন্যাশনাল ট্রাভেলস, বাবলু এন্টারপ্রাইজ প্রভৃতি নন-এসি বাস ৭১০ থেকে ৭৫০ টাকা ভাড়ায় চলাচল করে।

ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশান থেকে রবিবার ব্যতীত সপ্তাহের ৬ দিন দুপুর ২ টা ৩০ মিনিটে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া পদ্মা এক্সপ্রেস ট্রেন মঙ্গলবার ছাড়া প্রতিদিন রাত ১০ টা ৪৫ মিনিটে, ধুমকেতু এক্সপ্রেস বৃহস্পতিবার ব্যতীত সকাল ৬ টায় ও বনলতা এক্সপ্রেস শুক্রবার ব্যতীত দুপুর ১ টা ৩০ মিনিট এ রাজশাহীর জন্য ঢাকা ত্যাগ করে। এসব ট্রেনে শ্রেনীভেদে ভাড়া শোভন চেয়ার ৪৫০-৫৮৫ টাকা, স্নিগ্ধা ৮৬৩-৯৪৯ টাকা, এসি সিট ১,০৩৫-১,৩৪০ টাকা এবং এসি বার্থ ১,৫৪৭ টাকা।

আকাশ পথে রাজশাহীতে যেতে চাইলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ার এর বিমানে ৩৫০০ থেকে ৪০৯৯ টাকায় ভ্রমণ করতে পারবেন।

কোথায় থাকবেন

রাজশাহী শহরে বাংলাদেশ পর্যটন করপোরেশনের মোটেলে ১৯০০ থেকে ৪৬০০ টাকায় বিভিন্ন মানের রুম পাবেন। ফোন: 0721-775237। চাইলে ঢাকাস্থ পর্যটন করপোরেশনের প্রধান কার্যালয় থেকেও বুকিং দিতে পারবেন। ফোন: 02-8833229, 8834600।

অন্যান্য আবাসিক হোটেলের মধ্যে হোটেল হক্স ইন (0721-810420), নাইস ইন্টারন্যাশনাল (0721-776188), মুক্তা ইন্টারন্যাশনাল (0721-771100), ডালাস ইন্টারন্যাশনাল (0721-811470), শুকরান (0721-771817) ইত্যাদি হোটেলে ৫০০ থেকে ৩০০০ টাকায় রুম পাবেন।

The post বাঘা মসজিদ । Bagha Mosque appeared first on ProcharBD.

তাজহাট জমিদার বাড়ি
রংপুর শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে তাজহাট গ্রামে অবস্থিত তাজহাট জমিদার বাড়িটি। রত্ন ব্যবসায়ী মান্নালাল ছিলেন তাজহাট জমিদারির প্রতিষ্ঠাতা। ব্যবসায়িক কারণে অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে তিনি রংপুরের মাহিগঞ্জে এসে বসবাস শুরু করেন এবং একটি ভবন নির্মাণ করেন। ১৮৯৭ সালের ভূমিকম্পে তার এ ভবনটি ধ্বংস হয়ে যায় এবং তিনি আহত হয়ে পরবর্তীতে মারা যান। তার দত্তক পুত্র গোপাল লাল রায় বাহাদুর জমিদারি দায়িত্ব গ্রহণের পর বিংশ শতাব্দীর মাঝামাঝি প্রায় ২ হাজার রাজমিস্ত্রির সহায়তায় একটি জমিদার বাড়ি নির্মাণ করেন। সেই জমিদার বাড়িটিই বর্তমানে তাজহাট জমিদার বাড়ি হিসেবে সুপরিচিত। বাড়িটি নির্মাণ করতে ব্যয় হয় প্রায় দেড় কোটি টাকা। ১৯১৭ সালে ভবনটি সম্পূর্ণ হয়। প্রাসাদ চত্বরে রয়েছে বিশাল খালি মাঠ, গাছের সারি এবং প্রাসাদের দুই পাশে রয়েছে দুইটি পুকুর।

বাড়িটির চারদিকে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ শোভা, ফুলের বাগান, উত্তর ও দক্ষিণাংশে কামিনী, মেহগনি, কাঁঠাল ও আমবাগান। ঢাকার আহসান মঞ্জিলের মতো দেখতে এই জমিদার বাড়িটির তৃতীয় ও চতুর্থ তলায় রয়েছে রাজা গোপালের ব্যবহৃত নানা জিনিস। তাজহাট জমিদার বাড়িটি লাল ইট, শ্বেত পাথর ও চুনা পাথর দ্বারা নির্মিত বিধায় দেখতে অতি চমৎকার। চারতলা বিশিষ্ট এই জমিদার বাড়িটির ভেতরে রয়েছে অসংখ্য কক্ষ, গোসলখানা ও অতিথি শয়নশালা।প্রাসাদটি প্রায় ২১০ ফুটের মত প্রশস্ত ও চার তলার সমান উঁচু। এর গঠনশৈলী প্রাচীন মুঘল স্থাপত্য থেকে অনুপ্রাণিত বলে মনে করা হয় যার প্রমাণ মেলে মধ্যভাগে বিশাল একটি গম্বুজ ও দুই পাশে তার ছড়িয়ে যাওয়া দালানগুলোর একটা মসজিদের অবয়ব থেকে। তবে রাজবাড়ী যেই দিক থেকে বাংলাদেশের অন্য সকল প্রাসাদের থেকে আলাদা তা হল এর সিঁড়িগুলো। সর্বমোট ৩১ টি সিড়ি আছে যার প্রতিটাই ইতালীয় ঘরানার মার্বেল পাথরে তৈরী। সিঁড়ি থেকে উঠে জাদুঘর পর্যন্ত মেঝের পুরোটাও একই পাথরে তৈরী। রাজবাড়ীর পশ্চাৎভাগে গুপ্ত সিঁড়ি রয়েছে। এই গুপ্ত সিঁড়ি কোন একটি সুড়ংগের সাথে যুক্ত যা সরাসরি ঘাঘট নদীর সাথে যুক্ত এমন একটা জনশ্রুতি শোনা যায় তবে সিড়ি টা এখন নিরাপত্তা জনিত কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাসাদের সুন্দর ফোয়ারাটি কালের বিবর্তনে শ্বেতশুভ্র মার্বেল ও তার সবুজাভ নকশা কিছুটা মলিন হলেও এখনো এর জৌলুষ বুঝা যায়। কথিত আছে রাণীর জন্যেই বিশেষ ক’রে এটি নির্মাণ করা হয়েছিল। ২০০৫ সালের আগে জমিদার বাড়িটি তাজহাট রাজবাড়ি হিসেবেই সবার কাছে পরিচিত।

জমিদার বাড়ির ভিতরের অংশ

১৯৯৫ খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ প্রাসাদটিকে একটি সংরক্ষিত স্থাপনা তথা স্থাপত্য হিসেবে ঘোষণা করে। বাংলাদেশ সরকার এ স্থাপস্ত্যের ঐতিহাসিক গুরুত্ব অনুধাবনে করতঃ ২০০৫ খ্রিস্টাব্দে রংপুর জাদুঘরকে সরিয়ে এ প্রসাদের দ্বিতীয় তলায় নিয়ে আসে।মার্বেলের সিঁড়ি বেয়ে জাদুঘরে উঠলেই রয়েছে বেশ কয়েকটি প্রদর্শনী কক্ষ যাতে রয়েছে দশম ও একাদশ শতাব্দীর টেরাকোটা শিল্পকর্ম। এখানে রয়েছে সংস্কৃত এবং আরবি ভাষায় লেখা বেশ কিছু প্রাচীন পাণ্ডুলিপি। এর মধ্যে রয়েছে মুঘল সম্রাট আওরাঙ্গজেবের সময়ের কুরআন সহ মহাভারত ও রামায়ণ। পেছনের ঘরে রয়েছে বেশ কয়েকটা কাল পাথরের হিন্দু দেবতা বিষ্ণুর প্রতিকৃতি। কিন্তু জাদুঘরের ভিতরে ছবি তোলার নিষেধাজ্ঞা রয়েছে। এ জাদুঘরের তিনশটি মূল্যবান নিদর্শন রয়েছে।

আপনি আমাদের সিজনে ঘুরতে গেলে রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আম না খেয়ে ফিরলে অনেক বড় ভুল করবেন 🙂

প্রদর্শনীর সময়ঃ

রংপুর জাদুঘরের গ্রীষ্মকালীন সময়সূচি (এপ্রিল-সেপ্টেম্বর) হলো বেলা ১০টা থেকে সন্ধ্যা ৬টা। মাঝে দুপুর একটা থেকে ত্রিশ মিনিট মধ্যাহ্ন বিরতি আছে। আর শীতকালীন (অক্টোবর-মার্চ) সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৫টা। ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত বিরতি।

রবিবার পূর্ণ দিবস, সোমবার অর্ধ দিবসসহ সরকারি সব ছুটির দিনে জাদুঘরটি বন্ধ থাকে।

টিকেট মূল্যঃ

জাদুঘরের গেটের পাশেই রয়েছে টিকেট কাউন্টার, জনপ্রতি টিকেট এর দাম বিশ টাকা করে, তবে পাঁচ বছরের কম কোন বাচ্চার জন্যে টিকেট এর দরকার পড়েনা। তবে মাধ্যমিক পর্যায়ের শিশু-কিশোরদের জন্য প্রবেশ মুল্যে নির্ধারন করা হয়েছে ৫ টাকা। সার্কভুক্ত বিদেশি দর্শনার্থীর জন্যে টিকেট মূল্য একশত টাকা এবং অন্যান্য বিদেশী দর্শকদের জন্য টিকেটের মূল্য দুইশত টাকা করে। প্রাসাদ চত্ত্বরে গাড়ি নিয়ে ঢুকতে চাইলে গাড়ীর জন্যও নির্দিষ্ট ফি দিতে হবে।

কিভাবে যাওয়া যায়

ঢাকার গাবতলী, কল্যাণপুর ও মহাখালী বাস টার্মিনাল থেকে প্রতিদিন বিভিন্ন পরিবহনের যাত্রীবাহী বাস রংপুরের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। গাবতলী,কল্যাণপুর ও মহাখালী সকল টার্মিনালের বাসগুলো সাভার হয়ে বঙ্গবন্ধু সেতু পার হয়ে রংপুর যাতায়াত করে। ভাড়া পড়বে ৫৫০-৯০০ টাকা।

ঢাকা থেকে কুড়িগ্রামের বাসে উঠলে রংপুর জাদুঘরের সামনে নামা যায় । তাছাড়াও রংপুর বাসষ্ট্যান্ড থেকে জাদুঘরের গেট পর্যন্ত ২০টাকায় রিকশা ভাড়ায় যাওয়া যায় ।

গ্রিনলাইন পরিবহন (Greenline): +৮৮০-২-৯১১২২৮৭, ৯১৩৩১৪৫, ০১৭-৩০০-৬০০০৬

টি আর ট্র্যাভেলস (TR Travels): ০১১৯-১৮৬৩৬৮৯, ০১১৯-১৮৬৩৬৯১, ০১১৯-৮৬৩৬৭৩

এস আর ট্র্যাভেলস (SR Travels): কল্যাণপুর – ০১৭১১-৩৯৪৮০১, ৯০৩৩৭৯৩, গাবতলি – ৯০৩১২২৬, মহাখালি – ০১৫৫-২৩১৫৮৩১, উত্তরা – ০১৭১১-৩৯৪৮০৪

মীম পরিবহনঃ গাবতলি – ০১৯১১-০১৩৬৯৪, ০১৭৩৪-৪২২৯৭১

আলহামরা ট্র্যাভেলসঃ গাবতলি – ৮৮-০২-৯০০৫৬১২, ০১৭২১-৮০২০৩১

কুড়িগ্রাম পরিবহনঃ ০১৯২৪-৪৬৯৪৩৭, ০১৯১৪-৮৫৬৮২৬

রংপুরে কোথায় থাকবেন

রংপুর (Rangpur) শহরে থাকার জন্য বেশকিছু হোটেল (Hotel) / মোটেল (Motel) রয়েছে।

পর্যটন মোটেলঃ ০৫২১-৬২১১১

হোটেল নর্থভিউ : ০৫২১-৫৫৪০৫, ৫৫৪০৬

হোটেল কাশপিয়াঃ +৮৮০৫২১-৬১১১১, +৮৮০১৯৭৭-২২৭৭৪২

হোটেল গোল্ডেন টাওয়ারঃ +৮৮০৫২১-৬৫৯২০

দি পার্ক হোটেলঃ +৮৮০৫২১-৬৫৯২০

হোটেল তিলোত্তমাঃ +৮৮০৫২১-৬৩৪৮২, ০১৭১৮৯৩৮৪২৪

The post তাজহাট জমিদার বাড়ি appeared first on ProcharBD.

চেচুয়া বিল
ময়মনসিংহ শহরের কোলাহল থেকে মাত্র ২৪ কিলোমিটার দূরে, ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নে অবস্থিত চেচুয়া বিল (Cecuya Bil), যা এখন শাপলা বিল নামেই বেশি পরিচিত। প্রায় ২০ একর আয়তনের এই বিলটিতে যতদূর চোখ যায়, সবুজের মাঝে লাল শাপলার রক্তিম আভা মনোমুগ্ধকর এক দৃশ্য সৃষ্টি করে। যেন প্রকৃতি নিজ হাতে বিছিয়ে রেখেছে ফুলের বিছানা। সাদা ও বেগুনি শাপলার সাথে ভাসমান কচুরিপানার সাদা আভা বিলটির সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে।

কি করবেন

নৌকা ভ্রমণ: বিলের সৌন্দর্য উপভোগ করার সবচেয়ে ভালো উপায় হলো নৌকা ভ্রমণ। বিলে ঘুরে দেখার জন্য প্রায় ৫০টি নৌকার ব্যবস্থা রয়েছে। ১ ঘন্টার জন্য নৌকা ভাড়া সর্বোচ্চ ৫০০ টাকা।

পাখি দেখা: চারিদিকে পাখির কলরব শুনতে শুনতে নৌকা ভ্রমণ অন্যরকম এক অনুভূতি দেবে।

ছবি তোলা: লাল শাপলার রক্তিম সৌন্দর্য ক্যামেরাবন্দী করার জন্য এটি একটি আদর্শ স্থান।

চেচুয়া বিল কখন যাবেন

সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত চেচুয়া বিলে প্রচুর শাপলা ফোটে। এই সময়টাতেই বিলটির সৌন্দর্য সবচেয়ে বেশি উপভোগ করা যায়। সকালে উদিত সূর্যের আলোয় লাল শাপলার দৃশ্য এবং বিকেলে সূর্যাস্তের রঙে রাঙানো শাপলা অন্যরকম এক অভিজ্ঞতা দেবে। তবে মনে রাখবেন, সূর্য প্রখর হলে শাপলা ফুল বুজে যায় এবং রাতের বেলা আবার ফোটে।

চেচুয়া বিল যাওয়ার উপায়

ময়মনসিংহ শহর থেকে বাসে বা অন্যান্য যানবাহনে করে সহজেই ত্রিশাল উপজেলায় পৌঁছানো যায়। ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে প্রায় ৪ কি.মি. দূরে ৫নং রামপুর ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ডে চেচুয়া বিল অবস্থিত। ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে বালিপাড়া রোডে অটোরিক্সা করে জনপ্রতি ১০ টাকা ভাড়া দিয়ে পৌঁছাতে হবে রামপুরার ঠাকুরবাড়ি মোড়ে। পরে চেচুয়া বিল পর্যন্ত ভ্যান কিংবা হেঁটে দুইভাবে যাওয়া যায়। ভ্যানে যেতে সময় লাগবে পাঁচ মিনিটের মতো। হাতের বাম পাশে সাইনবোর্ড দেখতে পাবেন শাপলা বিলের। সাইনবোর্ড ঘেষে যে রোড নেমে গেছে সেই রাস্তা ধরে ২ মিনিট হাটলেই শাপলা বিলের দেখা মিলবে। যারা মোটর বাইকে যেতে চান, ময়মনসিংহ থেকে সর্বমোট ২৫ কিলোমিটার।

কিছু গুরুত্বপূর্ণ তথ্য

→  বিলের সৌন্দর্য রক্ষা এবং সারাবছর ফুল ধরে রাখতে ফুল তোলা নিষিদ্ধ।

→  বিলে যাওয়ার জন্য যাতায়াত ব্যবস্থার পর্যাপ্ত সুবিধা না থাকায় কিছুটা অসুবিধা পোহাতে হতে পারে।

→  শুক্র, শনি সহ সরকারি ছুটির দিনে দর্শনার্থীর বেশি ভিড় হয়।

→  স্থানীয় মানুষেরা পর্যটকদের সাহায্য করতে উৎসুক।

→  ২০২৩ সালে বিলটিতে পানি উন্নয়ন বোর্ডের খাল খননের কাজ চলমান থাকায় প্রত্যাশিত পরিমাণে শাপলা ফোটেনি। তাই যাওয়ার আগে স্থানীয়দের              সাথে যোগাযোগ করে বর্তমান পরিস্থিতি জেনে নেওয়া উচিত।

চেচুয়া বিল বাংলাদেশের অন্যান্য বিখ্যাত শাপলা বিলের মতো বড় না হলেও এর নান্দনিক সৌন্দর্য যে কোন প্রকৃতিপ্রেমীর মন জয় করে নেবে। একটু পরিকল্পনা ও প্রস্তুতি সহকারে এই রক্তিম সৌন্দর্যের মধ্যে ডুবে যাওয়ার অভিজ্ঞতা অনন্য হবে।

The post চেচুয়া বিল appeared first on ProcharBD.

শাপলা গ্রাম । Waterlilly Village
এ যেন শাপলার রাজ্য। লতা-পাতা গুল্মে ভরা বিলের পানিতে শত সহস্র লাল শাপলা হার মানিয়েছে সূর্যের আভাকেও। বরিশাল সদর উপজেলা থেকে ৬০ কিলোমিটার দূরের এক বিলে দেখা মিলবে চোখজুড়ানো এমন দৃশ্যের। প্রকৃতির বুকে আঁকা এ যেন এক নকশি কাঁথা। অপরুপ এ সৌন্দর্য বরিশালের উজিরপুর উপজেলার সাতলা গ্রামের এক বিলের, স্থানীয়দের কাছে যেটি পরিচিত শাপলার বিল নামে।

আগাছা আর লতা-পাতায়, বিলের হাজারো শাপলা, চোখ জুড়ায় পথচারিদের। বিলের যত ভেতরে যাওয়া যায়, ততই বাড়তে থাকে লালের আধিক্য। এ যেন এক শাপলার রাজ্য। এ বিলে ঠিক কবে থেকে, শাপলা জন্মাতে শুরু করেছে তা নিয়ে নেই সঠিক কোন তথ্য। তবে, স্থানীয় বয়স্কদের কাছ থেকে জানা যায় জন্মের পর থেকেই, এভাবে শাপলা ফুটতে দেখেছেন তারা। এ বিলে, তিন ধরণের শাপলা জন্মে। লাল, সাদা আর বেগুনি। তবে, লাল শাপলাই বেশি। গোটা গ্রাম জুড়ে শাপলার চাষ হয় এখানে।

উত্তর সাতলা (Satla) নামে এ গ্রামটির প্রায় ১০ হাজার একর জলাভুমিতে শাপলা (Waterlilly) এর চাষ করা হয়। গ্রামের অধিবাসীদের ৭০% ই শাপলা চাষ এবং বিপণন এর সাথে জড়িত। এ গ্রাম থেকে দেশের বিভিন্ন স্থানে শাপলা সরবরাহ করা হয়। ছবি তোলার জন্য আদর্শ একটি গ্রাম সাতলা।

♦ কখন যাবেন

শাপলা হয় প্রায় ৯ মাস। মার্চ থেকে শুরু করে নভেম্বর পর্যন্ত শাপলার পুরো সিজন এখানে। তাই এ সময়ের মধ্যে গেলে শাপলা দেখতে পাবেন। শাপলা দেখতে হলে আপনাকে খুব সকালে যেতে হবে, কেননা সকাল ৮টার পরে ফুল বুজে ছোট হয় যায় অথবা শাপলা শিকারিরা শাপলা তুলে নিয়ে বাজারে বিক্রি করতে যায়। তাই সবচেয়ে ভালো হয় রাতে গ্রামে থাকতে পারলে।

সাতলা কিভাবে যাবেন

♦ বাসে বা সড়ক পথে বরিশাল

সড়কপথে ঢাকা থেকে বরিশাল আপনি ৬ থেকে ৮ ঘণ্টায় পৌঁছে যাবেন। প্রতিদিন ভোর ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত গাবতলি বাস টার্মিনাল থেকে বেশকিছু বাস বরিশালের উদ্দেশে ছেড়ে যায়। বেশীরভাগ বাস পাটুরিয়া ঘাট অতিক্রম করে বরিশালে যায় আবার কিছু কিছু বাস মাওয়া ঘাট অতিক্রম করে বরিশালে যায়। ঢাকা থেকে আগত বাসগুলো বরিশাল (Barisal) এর নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে থেমে থাকে।

ঢাকা থেকে বরিশালে চলাচলকারী বাসগুলোর মধ্যে আছেঃ

শাকুরা পরিবহন, ফোনঃ ০১১৯০৬৫৮৭৭২, ০১৭২৯৫৫৬৬৭৭

ঈগল পরিবহন, ফোনঃ ০২-৯০০৬৭০০

হানিফ পরিবহন, ফোনঃ ০১৭১৩০৪৯৫৫৯

♦ বাস ভাড়া

এসি বাসের ভাড়াঃ ৭০০/- টাকা

নন এসি বাসের ভাড়াঃ ৫০০/- টাকা

লোকাল বাসের ভাড়াঃ ২৫০ টাকা থেকে ৩০০/- টাকা।

♦ নৌপথে বা লঞ্চে বরিশাল

ঢাকা থেকে বরিশাল এর লঞ্চগুলো রাত ৮টা থেকে ৯টার মধ্যে সদর ঘাট থেকে ছাড়ে। এর মধ্যে সুন্দর বন ৭/৮, সুরভী৮, পারাবত ১১, কীর্তনখোলা ১/২ লঞ্চ গুলো ভাল। লঞ্চ গুলো বরিশাল পৌঁছায় ভোর ৫টার দিকে।

♦ লঞ্চ ভাড়া

ডেক ভাড়া ১৫০ টাকা, ডাবল কেবিন ১৬০০, ভিআইপি ৪৫০০।

♦ বরিশাল থেকে সাতলা

উত্তর সাতলা নানাভাবে যাওয়া যায়। লঞ্চে বরিশাল গিয়ে সেখান থেকে বাসে শিকারপুর। এরপর অটোতে উত্তর সাতলা। ঢাকা থেকে বাসে গেলে উজিরপুরের নুতনহাট নেমে সেখান থেকে অটোতে যেতে পারে। অথবা বরিশাল নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে সাতলা-বাগধা গ্রামে সরাসরী বাস সার্ভিস আছে। প্রায় ২ ঘন্টার মতন লাগে। এছাড়া মহেন্দ্র গাড়িতে করেও আপনি যেতে পারবেন।

♦ কোথায় থাকবেন

সাতলাতে থাকতে হলে থাকতে হবে স্কুল ঘরে বা কোন গৃহস্তের বাড়িতে। অতিথিপরায়ন মানুষেরা তাতে খুশিই হবে। এছাড়া আপনি চাইলে বরিশাল ফিরে আসতে পারেন। বরিশালে থাকার জন্য বেশকিছু আবাসিক হোটেল রয়েছে।

» হোটেল প্যারাডাইজ টু ইন্টারন্যাশনাল, ফোনঃ +৮৮-০১৭১৭০৭২৬৮৬, +৮৮-০১৭২৪৮৫৩৫৯০

» হোটেল গ্র্যান্ড প্লাজা, ফোনঃ +৮৮-০১৭১১৩৫৭৩১৮, +৮৮-০১৯১৭৪৫৮০৮৮

» হোটেল এথেনা ইন্টারন্যাশনাল, ফোনঃ +৮৮-০৪৩১-৬৫১০৯, +৮৮-০৪৩১-৬৫২৩৩

» হোটেল হক ইন্টারন্যাশনাল, ফোনঃ +৮৮-০১৭১৮৫৮৭৬৯৮

The post শাপলা গ্রাম । Waterlilly Village appeared first on ProcharBD.

হযরত শাহজালাল (রঃ) মাজার
হযরত শাহজালাল (রঃ) ছিলেন উপমহাদেশের একজন বিখ্যাত দরবেশ ও পীর। তিনি ছিলেন ওলিকুল শিরোমণি। সিলেট অঞ্চলে তার মাধ্যমেই ইসলামের প্রসার ঘটে। সিলেটের প্রথম মুসলমান শেখ বুরহান উদ্দিনের ওপর রাজা গৌর গোবিন্দের অত্যাচার এবং এর প্রেক্ষিতে হযরত শাহজালাল (রঃ) ও তাঁর সফরসঙ্গী ৩৬০ আউলিয়ার সিলেট আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা। এ কারণে সিলেটকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়। কেউ কেউ সিলেটকে পূণ্যভূমি অভিধায়ও অভিহিত করেন।

দরগা শরীফটি সকলের কাছে একটি অত্যন্ত পবিত্র স্থান, তাই পর্যটকদের আকৃষ্ট করতে এটি ব্যাবহার করা হয় না। এ কারনে দরগার হেফাজতকারিরাই ঠিক করে থাকেন দরগার অভ্যন্তরে কারা প্রবেশ করতে পারবে। অনেক সময় দর্শনার্থীদের ফিরিয়ে দেওয়া হয় শালীন পোশাক পরিধান না করার জন্য। তাই দরগায় প্রবেশের সময় অবশ্যই আপনার পোশাক পরিচ্ছেদের দিকে লক্ষ্য রাখতে হবে।

গজার মাছ

হযরত শাহজালাল (রঃ) এর দরগা (Dargah) চত্বরের উত্তর দিকে একটি পুকুর রয়েছে। এ পুকুরে রয়েছে অসংখ্য গজার মাছ। এসব মাছকে পবিত্র জ্ঞান করে দর্শনার্থীরা ছোট ছোট মাছ খেতে দেয়। পুকুরের পশ্চিম কোণে ছোট মাছ বিক্রির ব্যবস্থা রয়েছে। পুকুরে অজুর ব্যবস্থাও আছে। ২০০৩ সালের ৪ ডিসেম্বর বিষ প্রয়োগে পুকুরের প্রায় ৭শ’রও বেশী গজার মাছ হত্যা করা হয়। ফলে পুকুরটি গজার মাছ শুন্য হয়ে পড়ে। মরে যাওয়া মাছগুলোকে মসজিদের পশ্চিম দিকের গোরস্থানে পুঁতে ফেলা হয়। পুকুরটি মাছ শুন্য হয়ে যাওয়ার পর হযরত শাহজালাল(র) এর অপর সফরসঙ্গী মৌলভীবাজারের শাহ মোস্তফা (রঃ) এর মাজার থেকে ২০০৪ সালের ১১ জানুয়ারি ২৪ টি গজার মাছ এনে পুকুরে ছাড়া হয়। বর্তমানে পুকুরের গজার মাছের সংখ্যা কয়েক শ’তে দাঁড়িয়েছে।

জালালী কবুতর ও নিজাম উদ্দিন আউলিয়া

হযরত শাহজালাল (রঃ) এর আধ্যাত্নিক শক্তির পরিচয় পেয়ে হযরত নিজামুদ্দিন আউলিয়া (রঃ) তাকে সাদরে গ্রহণ করেন। প্রীতির নিদর্শন স্বরুপ তিনি তাকে এক জোড়া সুরমা রঙের কবুতর বা জালালী কবুতর উপহার দেন। সিলেট ও এর আশপাশের অঞ্চলে বর্তমানে যে সুরমা রঙের কবুতর দেখা যায় তা ওই কপোত যুগলের বংশধর এবং জালালী কবুতর নামে খ্যাত। সিলেটে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কেউই এ কবুতর বধ করে না এবং খায় না। বরং অধিবাসীরা এদের খাদ্য ও আশ্রয় দিয়ে থাকে। শাহজালালের মাজার এলাকায় প্রতিদিন ঝাঁকে ঝাঁকে কবুতর উড়তে দেখা যায়। মাজার কর্তৃপক্ষ এসব কবুতরের খাবার সরবরাহ করে থাকে।

চিল্লাখানা

মাজারের দক্ষিণ দিকে গ্রীলঘেরা তারকা খচিত ছোট্ট যে ঘরটি রয়েছে, এটি হযরত শাহজালালের চিল্লাখানা। স্থানটি মাত্র দু’ফুট চওড়া। কথিত আছে যে, হযরত শাহজালাল এই চিল্লাখানায় জীবনের ২৩ টি বছর আরাধনায় কাটিয়েছেন।

শাহজালালের (রঃ) ব্যবহৃত দ্রব্যাদি

হযরত শাহজালাল কেবল একজন পীর ছিলেন না, তিনি ছিলেন একজন বীর মোজাহিদ। তার ব্যবহৃত তলোয়ার, খড়ম, প্লেট এবং বাটি দর্শনার্থীদের দেখার ব্যবস্থা রয়েছে। দরগার দক্ষিণ দিকে দরগাহ মাদ্রাসা বিল্ডিংয়ের মধ্য দিয়ে একটি প্রবেশ পথ রয়েছে। এই পথ দিয়ে অগ্রসর হওয়ার পর বাঁ দিকের বাড়িটি মুফতি নাজিমুদ্দিন আহমদের। এই বাড়িতে হযরত শাহজালালের তলোয়ার ও খড়ম সংরক্ষিত আছে। প্লেট ও বাটি সংরক্ষিত আছে দরগাহ’র মোতওয়াল্লির বাড়িতে। এগুলো দেখতে প্রতিদিন উৎসুক মানুষের ভীড় জমে।

কিভাবে যাওয়া যায়

বাসে সিলেট

ঢাকা থেকে সিলেট এর উদ্দেশ্যে বাস ছেড়ে যায় গাবতলী এবং সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে৷বাস গুলো সকাল থেকে রাত ১২.৪৫ পর্যন্ত নির্দিষ্ট সময় পরপর ছেড়ে যায়৷ঢাকার ফকিরাপুল, সায়দাবাদ ও মহাখালী বাস স্টেশন থেকে সিলেটের বাসগুলো ছাড়ে। এ পথে গ্রীন লাইন পরিবহন, সৌদিয়া এস আলম পরিবহন, শ্যামলি পরিবহন ও এনা পরিবহনের এসি বাস চলাচল করে। ভাড়া ৮শ’ থেকে ১ হাজার ১শ’ টাকা। এছাড়া শ্যামলী পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, ইউনিক সার্ভিস, এনা পরিবহনের পরিবহনের নন এসি বাস সিলেটে যায়। ভাড়া ৪শ’ থেকে সাড়ে ৪শ’ টাকা। এনা পরিবহনের বাসগুলো মহাখালী থেকে ছেড়ে টঙ্গী ঘোড়াশাল হয়ে সিলেট যায়।

ঢাকা থেকে ট্রেনে সিলেট

ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মঙ্গলবার ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল ৬টা ৪০ মিনিটে ছেড়ে যায় আন্তঃনগর ট্রেন পারাবত এক্সপ্রেস। সপ্তাহের প্রতিদিন দুপুর ২টায় ছাড়ে জয়ন্তিকা এক্সপ্রেস এবং বুধবার ছাড়া সপ্তাহের প্রতিদিন রাত ০৯টা ৫০ মিনিটে ছাড়ে উপবন এক্সপ্রেস। শুক্রবার ছাড়া প্রতিদিন বিকাল ৪টায় ছাড়ে কালনী এক্সপ্রেস। ভাড়া দেড়শ থেকে ১ হাজার ১৮ টাকা। ট্রেনে গেলে রাত ৯.৫০ এর উপবন এক্সপ্রেসে জাওয়াটাই সব থেকে ভালো কারন আপনার যেতে যেতে সকাল হয়ে যাবে আর আপনি যদি রাতে ট্রেনে ঘুমিয়ে নিন তাহলে সকালে ট্রেন থেকে নেমেই আপনার ভ্রমন শুরু করতে পারেন আর সময় লাগবে ৭-৮ ঘন্টা।

চট্টগ্রাম থেকে ট্রেনে সিলেট

চট্টগ্রাম থেকে সোমবার ছাড়া প্রতিদিন সকাল ৮টা ১৫ মিনিটে যায় পাহাড়িকা এক্সপ্রেস এবং শনিবার ছাড়া প্রতিদিন রাত ৯টা ৪৫ মিনিটে উদয়ন এক্সপ্রেস। ভাড়া ১৪৫ থেকে ১ হাজার ১৯১ টাকা।ট্রেন এর টিকেট এর দাম: এসি বার্থ ৬৯৮ টাকা, এসি সিট ৪৬০ টাকা, ফার্স্ট ক্লাস বার্থ ৪২৫ টাকা, ফার্স্ট ক্লাস সিট ২৭০ টাকা. স্নিগ্ধা ৪৬০ টাকা, শোভন চেয়ার ১৮০ টাকা, শোভন ১৫০ টাকা, সুলভ ৯৫ টাকা।

সিলেট বাই এয়ার / প্লেনে সিলেট

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, ইউনাইটেড এয়ার, রিজেন্ট এয়ার, নভো এয়ার এবং ইউএস বাংলা এয়ারের বিমান প্রতিদিন যায় সিলেটের ওসমানী বিমানবন্দরে।

সিলেট রেল স্টেশন অথবা কদমতলী বাস স্ট্যান্ড এ নেমে রিকশা বা সিএনজি অটোরিকশাযোগে মাজারে যাওয়া যায়। রিকশা ভাড়া ২০-২৫ টাকা, সিএনজি ভাড়া ৮০-১০০ টাকা। সুরমা নদী পার হয়ে মূল শহরে এসে মাজার এ পৌছাতে হয়।

কোথায় থাকবেন

সিলেটে থাকার মত অনেকগুলো হোটেল আছে, আপনি আপনার প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী যে কোন ধরনের হোটেল পাবেন। কয়েকটি পরিচিত হোটেল হল – হোটেল হিল টাউন, গুলশান, দরগা গেইট, সুরমা,কায়কোবাদ ইত্যাদি। লালা বাজার এলাকায় কম ভাড়ায় অনেক মানসম্মত রেস্ট হাউস আছে৷ হোটেল অনুরাগ – এ সিঙ্গেল রুম ৪০০টাকা (দুই জন আরামসে থাকতে পারবেন), তিন বেডের রুম ৫০০টাকা(নরমালই ৪জন থাকতে পারবেন)। রাত যাপনের জন্য মাজার/দরগা রোডে বিভিন্ন মানের আবাসিক হোটেল রয়েছে। রুম ভাড়া ৫০০/- টাকা থেকে ৫০০০/- টাকা পর্যন্ত।

শহরের শাহজালাল উপশহরে হোটেল রোজ ভিউ (০৮২১-৭২১৪৩৯)।

দরগা গেইটে হোটেল স্টার প্যাসিফিক (০৮২১-৭২৭৯৪৫)।

ভিআইপি রোডে হোটেল হিলটাউন (০৮২১-৭১৬০৭৭)।

বন্দরবাজারে হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল (০৮২১-৭২১১৪৩)।

নাইওরপুলে হোটেল ফরচুন গার্ডেন (০৮২১-৭১৫৫৯০)।

জেল সড়কে হোটেল ডালাস (০৮২১-৭২০৯৪৫)।

লিঙ্ক রোডে হোটেল গার্ডেন ইন (০৮২১-৮১৪৫০৭)।

আম্বরখানায় হোটেল পলাশ (০৮২১-৭১৮৩০৯)।

দরগা এলাকায় হোটেল দরগাগেইট (০৮২১-৭১৭০৬৬)।

হোটেল উর্মি (০৮২১-৭১৪৫৬৩)।

জিন্দাবাজারে হোটেল মুন লাইট (০৮২১-৭১৪৮৫০)।

তালতলায় গুলশান সেন্টার (০৮২১-৭১০০১৮) ইত্যাদি।

কোথায় খাবেন

খাওয়ার জন্য সিলেটের জিন্দাবাজারে বেশ ভালো তিনটি খাওয়ার হোটেল আছে। হোটেল গুলো হচ্ছে পাঁচ ভাই,পানশি ও পালকি। এগুলোতে প্রায় ২৯ প্রকারের ভর্তা আছে।

The post হযরত শাহজালাল (রঃ) মাজার appeared first on ProcharBD.

সুন্দরবন । Sundarbans
সুন্দরবন (Sundarbans) পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন, UNESCO World Heritage Site. শহরের কোলাহলে আপনি যখন অনেকটাই একঘেয়েমি, ঘুরে আসতে পারেন সুন্দরবন থেকে। কথায় আছে “Talk to the forest because the forest always talks to you”। পুরো বনটিতে রয়েছে সামুদ্রিক স্রোতধারা, ছোট ছোট নদী, খাল-বিল, কাদাযুক্ত চর। নিজ চোখে খোলা পরিবেশেই দেখতে পাবেন বাঘ, হরিন, কুমির, বানর, অজগর সহ বিভিন্ন প্রজাতির পাখি ও সরীসৃপ।

সুন্দরবন ট্যুরে যা যা দেখবেন

হাড়বাড়িয়া – এখানে প্রচুর বানর দেখতে পাবেন সেই সাথে সুন্দরী গাছ।

জামতলা সি বিচ – ভোরে শিপ থেকে নেমে ৩০ মিনিটের মত নির্জন বনের ভিতর ট্রেকিং করে যেতে হবে এই সি বিচে।বনের ভিতর চোখে পড়বে বাঘের পায়ের ছাপ। ২০১৮ সালের বাঘশুমারীর রিপোর্ট অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা আনুমানিক ১১৪ টি। ভাগ্য খুব বেশী ভাল না হলে বাঘের দেখা পাওয়াটা দুষ্কর। বিচে এসেই শুরুতেই যেটা নজরে আসবে সেটা হল সিডরে ক্ষতিগ্রস্ত এলাকা। যদিও সেটা এর সৌন্দর্যকে কোনভাবে ঢাকতে পারেনি। মনে হবে “Sometimes disaster brings it’s inner beauty”

কটকা অভয়ারণ্য: হাড়বাড়িয়া থেকে অনেকটা ন্যাচারাল লাগবে এই জায়গাটিতে। প্রচুর হরিণ দেখতে পাবেন এখানে। দল বেধে আসে এরা। চাইলে গাছের ডাল ভেঙে ওদের খাওয়াতে পারবেন। সেই সাথে দেখবেন বানর, বানরদের ফল খাওয়াতে পারেন। এখানে কোন প্রকার প্লাস্টিক সদৃশ বস্তু, বিস্কিটের প্যাকেট ফেলবেন না।

হিরণ পয়েন্ট: হিরণ পয়েন্ট যাওয়ার পথে দুপাশে কুমির দেখতে পাবেন। নেভি ক্যাম্প থাকার কারনে জায়গাটা ভালই উন্নত কিন্তু এইখানে ন্যাচারাল ভাবটা খুব কম।

দুবলার চর : নানা প্রজাতির মাছ – কাকড়া, শুটকির জন্যে দুবলার চর এর খ্যাতি আছে বেশ। বিকাল- সন্ধ্যার দিকে এখানে বাজার বসে, সেটি দেখে আসতে পারেন।

করমজল : অনেকটাই চিড়িয়াখানার ফ্লেভার। প্রথেই নজরে আসবে সুন্দরবনের ম্যাপ। কুমির, হরিণ দেখতে পাবেন। হরিণদের খাবার কিনে খাওয়াতে পারবেন। বন্দি অবস্থায় এদের দেখতে অনেকেরই ভাল নাও লাগতে পারে।

সুন্দরবন ভ্রমণের জন্য উপযুক্ত সময়

সুন্দরবন ভ্রমণের উপযুক্ত সময় শীতকাল। নির্দিষ্ট করে বললে নভেম্বর-ফেব্রুয়ারী। অন্যান্য সময় বনের ভেতরে, ঘন জঙ্গলে প্রবেশ করলে ভ্যাপসা গরম লাগতে পারে যা শীতকালে অনুভূত হবে না।

যেভাবে যাবেন

যারা সুন্দরবনের সকল স্পট ঘুরতে চান এবং গহীন বনের নদীতে রাত্রি যাপন করতে চান, তাঁরা ঢাকা থেকে ভালমানের ট্রেভেল এজেন্সির সাথে যোগাযোগ করে তাদের প্যাকেজগুলো (ঢাকা টু সুন্দরবন) নিতে পারেন। এক্ষেত্রে প্যাকেজ খরচ জনপ্রতি ১০,০০০ থেকে শুরু। অথবা খুলনা যেয়ে শিপের প্যাকেজ নিতে পারেন সেক্ষেত্রে জনপ্রতি ৭৫০০ থেকে শুরু। প্যাকেজ গুলোতে সব কিছুই ইনক্লুড, খাবারও থাকবে ব্যুফে সিস্টেমে। শিপের মধ্যে MV Flamingo, MV Rainbow, MV Oboshor এই গুলো দেখতে পারেন।

আর যারা সল্প খরচে ট্যুর দিতে চান, সেক্ষেত্রে খুলনা থেকে ট্রলার রিজার্ভ নিয়ে ২/৩ টা স্পটে যেতে পারেন। এক্ষেত্রে বনে রাত্রি যাপনের কোনো সুযোগ নেই। সকাল সকাল ট্রেকিং করে বিচে যাবারও সুযোগ নেই।

খুলনা থেকে সুন্দরবন ট্যুর দিতে চাইলে

সাধারণত প্রতি শুক্র থেকে রবিবার অথবা সোম থেকে বৃহস্পতিবার খুলনা লঞ্চঘাট থেকে অপারেটরদের প্যাকেজ থাকে। ১০-২০ জনের গ্রুপ হলেও প্যাকেজে নিজেরা একটি লঞ্চ নিতে পারবেন। এতে আপনাদের প্রাইভেসিও থাকবে, লোক কম হওয়ায় সার্ভিসও ভালো পাবার সম্ভাবনা থাকে। আর মংলা থেকে লঞ্চে সময়ও ৩ ঘণ্টা কম লাগে।

নিয়মিত প্যাকেজে যারা ভ্রমণপিপাসুদের সুন্দরবন নিয়ে যায়, এমন কয়েকটি কোম্পানির নাম:

দি গাইড ট্যুরস লি. ফোন – ০১৭১১৫৪০৪৩১

ডিঙি ও ভেলা ভেসেলের বেঙ্গল ট্যুরস লি. হলিডেস ট্যুর ফোন- ০১৫৫২৫৫৫৫৫০

সিলভার ওয়েভ, ফোন- ০১৭১৩৪৫৩১৩৭

খুলনার বাদাবন ও ওটি আলী ভেসেল পরিচালক রূপান্তর ইকো ট্যুরিজম লি. ফোন-০১৭১১৮২৯৪১৪

রয়েল গন্ডোলা ভেসেলের রয়াল ট্যুর, ফোন ০১৭১১২৯৫৭৩৮

সুন্দরবন ওয়ার্ন্ডার্স এন্ড এডভেঞ্চার্স লি. ফোন ০১৭১১৪৩৯৫৫৭

সাতক্ষীরার তিনটি ভেসেল পরিচালনাকারী বরসা ট্যুরিজম, ফোন ০১৭১৫২৫১৯৬৩

সুন্দরবন ভ্রমণ প্যাকেজ ও খরচ

খাবারের মান ও জাহাজ ভেদে মাঝারি ধরনের একটি ‌ট্যুরে সাধারণত খরচ পড়ে ৬-৮ হাজার টাকা। আরেকটু ভালো চাইলে জনপ্রতি ২০ হাজার টাকা পর্যন্ত প্যাকেজ আছে। ৩৫-৪০ জন হলে একটি লঞ্চে ফ্লোরিং করে ৪০০০-৫০০০ টাকার মধ্যেও তিন দিনের সুন্দরবন ভ্রমণ সম্ভব। এডভান্স দিয়ে এক মাস আগে বুকিং না দিলে ভ্যাসেল পাওযা কঠিন।

সতর্কতাঃ গহীন বনে অবশ্যই গার্ডের আশে পাশেই থাকবেন। বন্যপ্রাণী হাত দিয়ে না ধরাই ভাল। বন্যপ্রাণীর জন্য ক্ষতিকর এমন কোন কাজ করবেন না। বিদেশি পর্যটকদের সাথে ডিসেন্ট বিহেভ করুণ, যে কোন ধরণের ট্রল করা থেকে বিরত থাকুন। আর অবশ্যই বনের ভিতর অপচনশীল কোন বস্তু ফেলবেন না।

The post সুন্দরবন । Sundarbans appeared first on ProcharBD.

পতেঙ্গা সমুদ্র সৈকত । Patenga Sea Beach
পতেঙ্গা সমুদ্র সৈকত (Patenga Sea Beach) বাংলাদেশের সুন্দর ও জনপ্রিয় সমুদ্র সৈকতগুলোর মধ্যে অন্যতম। চট্টগ্রাম থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই সমুদ্র সৈকতে সহজেই যাওয়া যায় বলে পর্যটকদের কাছে জনপ্রিয়তা দিন দিন বাড়ছেই। এছাড়া এই সৈকতকে আরও আকর্ষণীয় করে তোলার জন্যে বেশ কিছু পরিকল্পণা বাস্তবায়িত হচ্ছে। ৫ কিলোমিটার দৈর্ঘ্যের পতেঙ্গা সৈকতকে আধুনিক ও বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে। ইতিমধ্যে সম্পন্ন হওয়া দৃষ্টিনন্দন সাজসজ্জা নজর কেড়েছে সবাইকে।

কর্ণফুলী নদী ও সাগরের মোহনায় অবস্থিত পতেঙ্গায় সূর্যোদয় কিংবা সূর্যাস্তের দৃশ্য খুবই মনোরম। বিশেষ করে বিকেল, সূর্যাস্ত ও সন্ধ্যার সময়টুকু অবশ্যই ভাল লাগবে। চট্টগ্রাম বন্দরের জন্যে অপেক্ষমান সারি সারি ছোট বড় জাহাজ এইখানের পরিবেশে ভিন্নতা নিয়ে আসে। পতেঙ্গায় রয়েছে স্পীড-বোটে চড়ে সমুদ্রে ঘুরে বেড়ানোর সুযোগ রয়েছে। সমুদ্র তীরে ঘুরে বেড়ানোর জন্যে আছে সী বাইক ও ঘোড়া। কেনাকাটার জন্যে আছে বার্মিজ মার্কেট। খাওয়া দাওয়ার জন্যে আছে হরেক রকক মজাদার স্ট্রিট ফুড।

পতেঙ্গা বিচের কাছেই রয়েছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, বাংলাদেশ নৌ বাহিনীর ঘাটি, চট্টগ্রাম বন্দরের অনেক জেটি এবং প্রজাপতি পার্ক। এইসব গুলো জায়গা কাছাকাছি হওয়ায় ঘুরে দেখতে পারবেন একসাথেই। বন্ধু বান্ধব কিংবা পরিবার পরিজন নিয়ে সুন্দর সময় কাটানোর জন্যে চট্টগ্রাম জেলার এই পতেঙ্গা সৈকত আসলেই এক সুন্দর স্থান।

♦ পতেঙ্গা যাওয়ার উপায়

পতেঙ্গা যেতে চাইলে প্রথমে আপনাকে চট্টগ্রাম আসতেই হবে। চট্টগ্রাম থেকে বিভিন্ন উপায়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে যেতে পারবেন।

♦ ঢাকা থেকে চট্টগ্রাম

ঢাকা থেকে সড়ক, রেল এবং আকাশপথে চট্টগ্রাম যাওয়া যায়। ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সৌদিয়া, ইউনিক, টি আর ট্রাভেলস, গ্রিন লাইন, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী, সোহাগ, এস. আলম, মডার্ন লাইন ইত্যাদি বিভিন্ন পরিবহনের এসি-নন এসি বাস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। শ্রেণী ভেদে বাসগুলোর প্রতি সীটের ভাড়া ৯০০ টাকা থেকে ২৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

ঢাকা থেকে ট্রেনে চট্টগ্রাম ভ্রমণ করতে চাইলে কমলাপুর কিংবা বিমানবন্দর রেলস্টেশান হতে পর্যটক এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস, সোনার বাংলা, সুবর্ন এক্সপ্রেস, তূর্ণা-নিশীথা, মহানগর প্রভাতী/গোধূলী, চট্রগ্রাম মেইলে যাত্রা করতে পারেন। ট্রেনে শ্রেনীভেদে ভাড়া লাগবে ৪০৫ থেকে ১৩৯৮ টাকা। এছাড়া বেশকিছু বিমান ঢাকা থেকে সরাসরি চট্টগ্রাম ফ্লাইট পরিচালনা করে থাকে।

♦ অন্যান্য জেলা থেকে চট্টগ্রাম

দেশের প্রায় সব জেলা থেকেই চট্টগ্রাম আসার ব্যবস্থা রয়েছে। পতেঙ্গা বীচে যাওয়ার জন্যে আপনি আপনার সুবিধামত যানবাহনে চট্টগ্রাম চলে আসুন।

♦ চট্টগ্রাম থেকে পতেঙ্গা

চট্টগ্রাম জিরো পয়েন্ট থেকে পতেঙ্গা ২৫ কিলোমিটার দক্ষিনে অবস্থিত। চট্টগ্রাম শহর নিজস্ব গাড়ি, সিএনজি বা লোকাল বাসে করে পতেঙ্গা যেতে পারবেন। চট্টগ্রাম শহর থেকে যেতে সময় লাগবে এক ঘন্টার মত। সিএনজি দিয়ে গেলে ভাড়া নিবে ২৫০-৩০০ টাকার মত। বাসে যেতে চাইলে বেশ কিছু জায়গা থেকে সী বীচ গামী লোকাল বাস পাওয়া যায়, তার মধ্যে নিউমার্কেট, রেল স্টেশন রোড, বহদ্দারহাট, লালখান বাজার মোড়, জিইসি মোড় এবং চক বাজার মোড় থেকে বাস পাবেন।

চট্টগ্রাম রেল স্টেশনের সামনে থেকে যেতে চাইলে কিছুক্ষণ অপেক্ষা করলে ৬ নং বাস পাবেন। তবে জিজ্ঞেস করে নিবেন সী বীচ পর্যন্ত যাবে কিনা। যদি বাস ফ্রিপোর্ট বা কাঠগড় পর্যন্ত যায় তাহলেও যেতে পারেন। সেখানে থেকে নেমে ইজিবাইকে করে বীচে যেতে পারবেন।

♦ একদিনে পতেঙ্গা ভ্রমণ

ঢাকা থেকে চাইলে একদিনে পতেঙ্গা সহ আরও কিছু জায়গা ঘুরে আবার ফিরে আসতে পারবেন। সেইক্ষেত্রে আপনাকে ঢাকা থেকে রাতের ট্রেন বা বাসে রওনা হতে হবে। সকালে চট্টগ্রাম পৌঁছে নাস্তা করে প্রথমেই চলে যান পতেঙ্গায়। সেখানে ঘুরে দুপুরে মধ্যে ফিরে এসে খাওয়া দাওয়া সেরে নিন। তারপর সোনার বাংলা ট্রেনে অথবা বাসে করে চলে আসুন ঢাকায়।

♦ খাবেন কোথায়

পতেঙ্গা সী বিচেই স্ট্রিট ফুডের দোকান রয়েছে। সেখানে মজাদার বেশ কিছু খাবার পাওয়া যায় যেমন ভাজাপোড়া, পেয়াজু, কাঁকড়া ভাজা সহ সামুদ্রিক মাছ ভাজা খেতে পারেন। এছাড়া ফূড কোর্ট গুলোতে ফাস্ট ফুড আইটেম পাবেন খাওয়ার জন্যে।

যদি চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার চেখে দেখতে চান তবে চট্টগ্রাম শহরে এসে চলে যেতে পারেন হোটেল জামান-এ। আর মেজবানি খেতে চাইলে চলে যেতে পারেন চকবাজারে অবস্থিত “মেজবান হাইলে আইয়্যুন” রেস্তোরায়। এছাড়াও চট্টগ্রাম শহরে ছড়িয়ে আছে বেশকিছু ভাল মানের রেস্টুরেন্ট এদের মধ্যে বারকোড ক্যাফে, মিলেঞ্জ রেস্টুরেন্ট, গ্রিডি গাটস, ক্যাফে ৮৮, সেভেন ডেইজ, ধাবা, হান্ডির নাম, গলফ গার্ডেন রেস্টুরেন্ট, কোষ্টাল মারমেইড রেস্টুরেন্ট এন্ড লাউঞ্জ, বোনানজা পোর্ট রেস্টুরেন্ট ইত্যাদি উল্লেখযোগ্য।

♦ থাকবেন কোথায়

পতেঙ্গায় থাকার জন্যে বেশি অপশন নাই। চট্টগ্রাম শহরের কাছে বলে সাধারণত পর্যটকগণ রাতে থাকার জন্যে চট্টগ্রাম শহরেই চলে আসে। সৈকতের কাছে ভালো কোথাও থাকার জন্যে থাকতে পারেন বাটারফ্লাই পার্ক রিসোর্টে। এখানে থাকতে খরচ হবে চার হাজার থেকে সাত হাজার টাকা। এছাড়া কম খরচে পতেঙ্গার কাছে থাকতে হলে আপনাকে CEPZ এলাকায় কোন মাঝারি মানের হোটেলে থাকতে হবে।

আর আপনি যদি চট্টগ্রাম চলে আসেন তাহলে এখানে বিভিন্ন মানের অনেক হোটেল পাবেন। আপনার পছন্দমত ও বাজেট অনুযায়ী কোন এক হোটেল একটু যাচাই করে নিশ্চিন্তে রাত্রিযাপন করতে পারবেন।

প‌্যারামাউন্ট রুম ভাড়া ৮০০ টাকা থেকে ১৮০০ টাকা পর্যন্ত।

হোটেল অবকাশ রুম ভাড়া ১২০০ থেকে ২০০০ টাকা।

হোটেল লর্ডস ইন, সি এন্ড বি জিইসি মোড়, প্রতি রুম ভাড়া ২০০০ থেকে ৭০০০ টাকা পর্যন্ত।

হোটেল এশিয়ান এসআর রুম ভাড়া ১৫০০ থেকে ৪০০০ টাকা। আগ্রাবাদ অবস্থিত হোটেল ল্যান্ডমার্ক এ রাত্রি যাপন করতে গেলে রুম প্রতি নূন্যতম ২৫০০ টাকা খরচ করতে হবে।

হোটেল রেডিসন ব্লু-তে থাকতে গেলে এক রাতের জন্য গুনতে হবে ১৮০০০ টাকা।

The post পতেঙ্গা সমুদ্র সৈকত । Patenga Sea Beach appeared first on ProcharBD.