বিশেষ Archives | ProcharBD

বাঘা মসজিদ । Bagha Mosque
রাজশাহী শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে ঐতিহাসিক বাঘা মসজিদ (Bagha Mosque) অবস্থিত। ইট দিয়ে তৈরি প্রাচীন এই মসজিদটির চারপাশে ৪ টি এবং মাঝখানে দুই সারিতে মোট ১০ টি গম্বুজ রয়েছে। মসজিদের পূর্ব পাশের ৫ টি দরজা ছাড়া উত্তর-দক্ষিণের দেয়ালের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়েছে। বাঘা মসজিদের ভেতরে এবং বাইরে প্রচুর পোড়া মাটিরফলক দেখতে পাওয়া যায়। মসজিদের ভেতরে উঁচু বেদিতে একটি বিশেষ নামাজের কক্ষ রয়েছে। এই বিশেষ নামাজের কক্ষ কার বা কাদের জন্য সংরক্ষিত ছিল তা এখনো অজানা রয়েছে।

বাঘা মসজিদের পূর্ব পাশে বিশাল একটি দীঘি এবং অন্য পাশে একটি কবরস্থান রয়েছে। ১৮৯৭ সালের ভূমিকম্পের ফলে ২৩.১৬ মিটার দৈর্ঘ্য এবং ১২.৮০ মিটার প্রস্থের এই মসজিদের ছাদ ক্ষতিগ্রস্থ হয়। বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ বাঘা মসজিদের গম্বুজ এবং ছাদ পুনঃনির্মাণ করেন।

কিভাবে যাবেন

রাজশাহী সদর বাস টার্মিনাল থেকে বাঘা যাওয়ার বাস বিভিন্ন বাস ছাড়ে। সেগুলিতে বাঘা যেতে জনপ্রতি ৩৫ থেকে ৪০ টাকা ভাড়া লাগে। এছাড়া সিএনজি ভাড়া বা রিজার্ভ নিয়ে বাঘা মসজিদ দেখতে যেতে পারবেন।

ঢাকা থেকে রাজশাহী

রাজধানী ঢাকা শহর থেকে সড়ক, রেল এবং আকাশ পথে রাজশাহী যাওয়ার ব্যবস্থা রয়েছে। ঢাকার মহাকালী, আব্দুল্লাহপুর, গাবতলী ও কল্যাণপুর থেকে গ্রীন লাইন, একতা এবং দেশ ট্রাভেলসের এসি বাস ৯০০ থেকে ১৪০০ টাকা ভাড়ায় রাজশাহীর উদ্দেশ্যে যাতায়াত করে। আর শ্যমলি, হানিফ, ন্যাশনাল ট্রাভেলস, বাবলু এন্টারপ্রাইজ প্রভৃতি নন-এসি বাস ৭১০ থেকে ৭৫০ টাকা ভাড়ায় চলাচল করে।

ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশান থেকে রবিবার ব্যতীত সপ্তাহের ৬ দিন দুপুর ২ টা ৩০ মিনিটে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া পদ্মা এক্সপ্রেস ট্রেন মঙ্গলবার ছাড়া প্রতিদিন রাত ১০ টা ৪৫ মিনিটে, ধুমকেতু এক্সপ্রেস বৃহস্পতিবার ব্যতীত সকাল ৬ টায় ও বনলতা এক্সপ্রেস শুক্রবার ব্যতীত দুপুর ১ টা ৩০ মিনিট এ রাজশাহীর জন্য ঢাকা ত্যাগ করে। এসব ট্রেনে শ্রেনীভেদে ভাড়া শোভন চেয়ার ৪৫০-৫৮৫ টাকা, স্নিগ্ধা ৮৬৩-৯৪৯ টাকা, এসি সিট ১,০৩৫-১,৩৪০ টাকা এবং এসি বার্থ ১,৫৪৭ টাকা।

আকাশ পথে রাজশাহীতে যেতে চাইলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ার এর বিমানে ৩৫০০ থেকে ৪০৯৯ টাকায় ভ্রমণ করতে পারবেন।

কোথায় থাকবেন

রাজশাহী শহরে বাংলাদেশ পর্যটন করপোরেশনের মোটেলে ১৯০০ থেকে ৪৬০০ টাকায় বিভিন্ন মানের রুম পাবেন। ফোন: 0721-775237। চাইলে ঢাকাস্থ পর্যটন করপোরেশনের প্রধান কার্যালয় থেকেও বুকিং দিতে পারবেন। ফোন: 02-8833229, 8834600।

অন্যান্য আবাসিক হোটেলের মধ্যে হোটেল হক্স ইন (0721-810420), নাইস ইন্টারন্যাশনাল (0721-776188), মুক্তা ইন্টারন্যাশনাল (0721-771100), ডালাস ইন্টারন্যাশনাল (0721-811470), শুকরান (0721-771817) ইত্যাদি হোটেলে ৫০০ থেকে ৩০০০ টাকায় রুম পাবেন।

The post বাঘা মসজিদ । Bagha Mosque appeared first on ProcharBD.

তাজহাট জমিদার বাড়ি
রংপুর শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে তাজহাট গ্রামে অবস্থিত তাজহাট জমিদার বাড়িটি। রত্ন ব্যবসায়ী মান্নালাল ছিলেন তাজহাট জমিদারির প্রতিষ্ঠাতা। ব্যবসায়িক কারণে অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে তিনি রংপুরের মাহিগঞ্জে এসে বসবাস শুরু করেন এবং একটি ভবন নির্মাণ করেন। ১৮৯৭ সালের ভূমিকম্পে তার এ ভবনটি ধ্বংস হয়ে যায় এবং তিনি আহত হয়ে পরবর্তীতে মারা যান। তার দত্তক পুত্র গোপাল লাল রায় বাহাদুর জমিদারি দায়িত্ব গ্রহণের পর বিংশ শতাব্দীর মাঝামাঝি প্রায় ২ হাজার রাজমিস্ত্রির সহায়তায় একটি জমিদার বাড়ি নির্মাণ করেন। সেই জমিদার বাড়িটিই বর্তমানে তাজহাট জমিদার বাড়ি হিসেবে সুপরিচিত। বাড়িটি নির্মাণ করতে ব্যয় হয় প্রায় দেড় কোটি টাকা। ১৯১৭ সালে ভবনটি সম্পূর্ণ হয়। প্রাসাদ চত্বরে রয়েছে বিশাল খালি মাঠ, গাছের সারি এবং প্রাসাদের দুই পাশে রয়েছে দুইটি পুকুর।

বাড়িটির চারদিকে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ শোভা, ফুলের বাগান, উত্তর ও দক্ষিণাংশে কামিনী, মেহগনি, কাঁঠাল ও আমবাগান। ঢাকার আহসান মঞ্জিলের মতো দেখতে এই জমিদার বাড়িটির তৃতীয় ও চতুর্থ তলায় রয়েছে রাজা গোপালের ব্যবহৃত নানা জিনিস। তাজহাট জমিদার বাড়িটি লাল ইট, শ্বেত পাথর ও চুনা পাথর দ্বারা নির্মিত বিধায় দেখতে অতি চমৎকার। চারতলা বিশিষ্ট এই জমিদার বাড়িটির ভেতরে রয়েছে অসংখ্য কক্ষ, গোসলখানা ও অতিথি শয়নশালা।প্রাসাদটি প্রায় ২১০ ফুটের মত প্রশস্ত ও চার তলার সমান উঁচু। এর গঠনশৈলী প্রাচীন মুঘল স্থাপত্য থেকে অনুপ্রাণিত বলে মনে করা হয় যার প্রমাণ মেলে মধ্যভাগে বিশাল একটি গম্বুজ ও দুই পাশে তার ছড়িয়ে যাওয়া দালানগুলোর একটা মসজিদের অবয়ব থেকে। তবে রাজবাড়ী যেই দিক থেকে বাংলাদেশের অন্য সকল প্রাসাদের থেকে আলাদা তা হল এর সিঁড়িগুলো। সর্বমোট ৩১ টি সিড়ি আছে যার প্রতিটাই ইতালীয় ঘরানার মার্বেল পাথরে তৈরী। সিঁড়ি থেকে উঠে জাদুঘর পর্যন্ত মেঝের পুরোটাও একই পাথরে তৈরী। রাজবাড়ীর পশ্চাৎভাগে গুপ্ত সিঁড়ি রয়েছে। এই গুপ্ত সিঁড়ি কোন একটি সুড়ংগের সাথে যুক্ত যা সরাসরি ঘাঘট নদীর সাথে যুক্ত এমন একটা জনশ্রুতি শোনা যায় তবে সিড়ি টা এখন নিরাপত্তা জনিত কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাসাদের সুন্দর ফোয়ারাটি কালের বিবর্তনে শ্বেতশুভ্র মার্বেল ও তার সবুজাভ নকশা কিছুটা মলিন হলেও এখনো এর জৌলুষ বুঝা যায়। কথিত আছে রাণীর জন্যেই বিশেষ ক’রে এটি নির্মাণ করা হয়েছিল। ২০০৫ সালের আগে জমিদার বাড়িটি তাজহাট রাজবাড়ি হিসেবেই সবার কাছে পরিচিত।

জমিদার বাড়ির ভিতরের অংশ

১৯৯৫ খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ প্রাসাদটিকে একটি সংরক্ষিত স্থাপনা তথা স্থাপত্য হিসেবে ঘোষণা করে। বাংলাদেশ সরকার এ স্থাপস্ত্যের ঐতিহাসিক গুরুত্ব অনুধাবনে করতঃ ২০০৫ খ্রিস্টাব্দে রংপুর জাদুঘরকে সরিয়ে এ প্রসাদের দ্বিতীয় তলায় নিয়ে আসে।মার্বেলের সিঁড়ি বেয়ে জাদুঘরে উঠলেই রয়েছে বেশ কয়েকটি প্রদর্শনী কক্ষ যাতে রয়েছে দশম ও একাদশ শতাব্দীর টেরাকোটা শিল্পকর্ম। এখানে রয়েছে সংস্কৃত এবং আরবি ভাষায় লেখা বেশ কিছু প্রাচীন পাণ্ডুলিপি। এর মধ্যে রয়েছে মুঘল সম্রাট আওরাঙ্গজেবের সময়ের কুরআন সহ মহাভারত ও রামায়ণ। পেছনের ঘরে রয়েছে বেশ কয়েকটা কাল পাথরের হিন্দু দেবতা বিষ্ণুর প্রতিকৃতি। কিন্তু জাদুঘরের ভিতরে ছবি তোলার নিষেধাজ্ঞা রয়েছে। এ জাদুঘরের তিনশটি মূল্যবান নিদর্শন রয়েছে।

আপনি আমাদের সিজনে ঘুরতে গেলে রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আম না খেয়ে ফিরলে অনেক বড় ভুল করবেন 🙂

প্রদর্শনীর সময়ঃ

রংপুর জাদুঘরের গ্রীষ্মকালীন সময়সূচি (এপ্রিল-সেপ্টেম্বর) হলো বেলা ১০টা থেকে সন্ধ্যা ৬টা। মাঝে দুপুর একটা থেকে ত্রিশ মিনিট মধ্যাহ্ন বিরতি আছে। আর শীতকালীন (অক্টোবর-মার্চ) সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৫টা। ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত বিরতি।

রবিবার পূর্ণ দিবস, সোমবার অর্ধ দিবসসহ সরকারি সব ছুটির দিনে জাদুঘরটি বন্ধ থাকে।

টিকেট মূল্যঃ

জাদুঘরের গেটের পাশেই রয়েছে টিকেট কাউন্টার, জনপ্রতি টিকেট এর দাম বিশ টাকা করে, তবে পাঁচ বছরের কম কোন বাচ্চার জন্যে টিকেট এর দরকার পড়েনা। তবে মাধ্যমিক পর্যায়ের শিশু-কিশোরদের জন্য প্রবেশ মুল্যে নির্ধারন করা হয়েছে ৫ টাকা। সার্কভুক্ত বিদেশি দর্শনার্থীর জন্যে টিকেট মূল্য একশত টাকা এবং অন্যান্য বিদেশী দর্শকদের জন্য টিকেটের মূল্য দুইশত টাকা করে। প্রাসাদ চত্ত্বরে গাড়ি নিয়ে ঢুকতে চাইলে গাড়ীর জন্যও নির্দিষ্ট ফি দিতে হবে।

কিভাবে যাওয়া যায়

ঢাকার গাবতলী, কল্যাণপুর ও মহাখালী বাস টার্মিনাল থেকে প্রতিদিন বিভিন্ন পরিবহনের যাত্রীবাহী বাস রংপুরের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। গাবতলী,কল্যাণপুর ও মহাখালী সকল টার্মিনালের বাসগুলো সাভার হয়ে বঙ্গবন্ধু সেতু পার হয়ে রংপুর যাতায়াত করে। ভাড়া পড়বে ৫৫০-৯০০ টাকা।

ঢাকা থেকে কুড়িগ্রামের বাসে উঠলে রংপুর জাদুঘরের সামনে নামা যায় । তাছাড়াও রংপুর বাসষ্ট্যান্ড থেকে জাদুঘরের গেট পর্যন্ত ২০টাকায় রিকশা ভাড়ায় যাওয়া যায় ।

গ্রিনলাইন পরিবহন (Greenline): +৮৮০-২-৯১১২২৮৭, ৯১৩৩১৪৫, ০১৭-৩০০-৬০০০৬

টি আর ট্র্যাভেলস (TR Travels): ০১১৯-১৮৬৩৬৮৯, ০১১৯-১৮৬৩৬৯১, ০১১৯-৮৬৩৬৭৩

এস আর ট্র্যাভেলস (SR Travels): কল্যাণপুর – ০১৭১১-৩৯৪৮০১, ৯০৩৩৭৯৩, গাবতলি – ৯০৩১২২৬, মহাখালি – ০১৫৫-২৩১৫৮৩১, উত্তরা – ০১৭১১-৩৯৪৮০৪

মীম পরিবহনঃ গাবতলি – ০১৯১১-০১৩৬৯৪, ০১৭৩৪-৪২২৯৭১

আলহামরা ট্র্যাভেলসঃ গাবতলি – ৮৮-০২-৯০০৫৬১২, ০১৭২১-৮০২০৩১

কুড়িগ্রাম পরিবহনঃ ০১৯২৪-৪৬৯৪৩৭, ০১৯১৪-৮৫৬৮২৬

রংপুরে কোথায় থাকবেন

রংপুর (Rangpur) শহরে থাকার জন্য বেশকিছু হোটেল (Hotel) / মোটেল (Motel) রয়েছে।

পর্যটন মোটেলঃ ০৫২১-৬২১১১

হোটেল নর্থভিউ : ০৫২১-৫৫৪০৫, ৫৫৪০৬

হোটেল কাশপিয়াঃ +৮৮০৫২১-৬১১১১, +৮৮০১৯৭৭-২২৭৭৪২

হোটেল গোল্ডেন টাওয়ারঃ +৮৮০৫২১-৬৫৯২০

দি পার্ক হোটেলঃ +৮৮০৫২১-৬৫৯২০

হোটেল তিলোত্তমাঃ +৮৮০৫২১-৬৩৪৮২, ০১৭১৮৯৩৮৪২৪

The post তাজহাট জমিদার বাড়ি appeared first on ProcharBD.

চেচুয়া বিল
ময়মনসিংহ শহরের কোলাহল থেকে মাত্র ২৪ কিলোমিটার দূরে, ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নে অবস্থিত চেচুয়া বিল (Cecuya Bil), যা এখন শাপলা বিল নামেই বেশি পরিচিত। প্রায় ২০ একর আয়তনের এই বিলটিতে যতদূর চোখ যায়, সবুজের মাঝে লাল শাপলার রক্তিম আভা মনোমুগ্ধকর এক দৃশ্য সৃষ্টি করে। যেন প্রকৃতি নিজ হাতে বিছিয়ে রেখেছে ফুলের বিছানা। সাদা ও বেগুনি শাপলার সাথে ভাসমান কচুরিপানার সাদা আভা বিলটির সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে।

কি করবেন

নৌকা ভ্রমণ: বিলের সৌন্দর্য উপভোগ করার সবচেয়ে ভালো উপায় হলো নৌকা ভ্রমণ। বিলে ঘুরে দেখার জন্য প্রায় ৫০টি নৌকার ব্যবস্থা রয়েছে। ১ ঘন্টার জন্য নৌকা ভাড়া সর্বোচ্চ ৫০০ টাকা।

পাখি দেখা: চারিদিকে পাখির কলরব শুনতে শুনতে নৌকা ভ্রমণ অন্যরকম এক অনুভূতি দেবে।

ছবি তোলা: লাল শাপলার রক্তিম সৌন্দর্য ক্যামেরাবন্দী করার জন্য এটি একটি আদর্শ স্থান।

চেচুয়া বিল কখন যাবেন

সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত চেচুয়া বিলে প্রচুর শাপলা ফোটে। এই সময়টাতেই বিলটির সৌন্দর্য সবচেয়ে বেশি উপভোগ করা যায়। সকালে উদিত সূর্যের আলোয় লাল শাপলার দৃশ্য এবং বিকেলে সূর্যাস্তের রঙে রাঙানো শাপলা অন্যরকম এক অভিজ্ঞতা দেবে। তবে মনে রাখবেন, সূর্য প্রখর হলে শাপলা ফুল বুজে যায় এবং রাতের বেলা আবার ফোটে।

চেচুয়া বিল যাওয়ার উপায়

ময়মনসিংহ শহর থেকে বাসে বা অন্যান্য যানবাহনে করে সহজেই ত্রিশাল উপজেলায় পৌঁছানো যায়। ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে প্রায় ৪ কি.মি. দূরে ৫নং রামপুর ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ডে চেচুয়া বিল অবস্থিত। ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে বালিপাড়া রোডে অটোরিক্সা করে জনপ্রতি ১০ টাকা ভাড়া দিয়ে পৌঁছাতে হবে রামপুরার ঠাকুরবাড়ি মোড়ে। পরে চেচুয়া বিল পর্যন্ত ভ্যান কিংবা হেঁটে দুইভাবে যাওয়া যায়। ভ্যানে যেতে সময় লাগবে পাঁচ মিনিটের মতো। হাতের বাম পাশে সাইনবোর্ড দেখতে পাবেন শাপলা বিলের। সাইনবোর্ড ঘেষে যে রোড নেমে গেছে সেই রাস্তা ধরে ২ মিনিট হাটলেই শাপলা বিলের দেখা মিলবে। যারা মোটর বাইকে যেতে চান, ময়মনসিংহ থেকে সর্বমোট ২৫ কিলোমিটার।

কিছু গুরুত্বপূর্ণ তথ্য

→  বিলের সৌন্দর্য রক্ষা এবং সারাবছর ফুল ধরে রাখতে ফুল তোলা নিষিদ্ধ।

→  বিলে যাওয়ার জন্য যাতায়াত ব্যবস্থার পর্যাপ্ত সুবিধা না থাকায় কিছুটা অসুবিধা পোহাতে হতে পারে।

→  শুক্র, শনি সহ সরকারি ছুটির দিনে দর্শনার্থীর বেশি ভিড় হয়।

→  স্থানীয় মানুষেরা পর্যটকদের সাহায্য করতে উৎসুক।

→  ২০২৩ সালে বিলটিতে পানি উন্নয়ন বোর্ডের খাল খননের কাজ চলমান থাকায় প্রত্যাশিত পরিমাণে শাপলা ফোটেনি। তাই যাওয়ার আগে স্থানীয়দের              সাথে যোগাযোগ করে বর্তমান পরিস্থিতি জেনে নেওয়া উচিত।

চেচুয়া বিল বাংলাদেশের অন্যান্য বিখ্যাত শাপলা বিলের মতো বড় না হলেও এর নান্দনিক সৌন্দর্য যে কোন প্রকৃতিপ্রেমীর মন জয় করে নেবে। একটু পরিকল্পনা ও প্রস্তুতি সহকারে এই রক্তিম সৌন্দর্যের মধ্যে ডুবে যাওয়ার অভিজ্ঞতা অনন্য হবে।

The post চেচুয়া বিল appeared first on ProcharBD.

হযরত শাহজালাল (রঃ) মাজার
হযরত শাহজালাল (রঃ) ছিলেন উপমহাদেশের একজন বিখ্যাত দরবেশ ও পীর। তিনি ছিলেন ওলিকুল শিরোমণি। সিলেট অঞ্চলে তার মাধ্যমেই ইসলামের প্রসার ঘটে। সিলেটের প্রথম মুসলমান শেখ বুরহান উদ্দিনের ওপর রাজা গৌর গোবিন্দের অত্যাচার এবং এর প্রেক্ষিতে হযরত শাহজালাল (রঃ) ও তাঁর সফরসঙ্গী ৩৬০ আউলিয়ার সিলেট আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা। এ কারণে সিলেটকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়। কেউ কেউ সিলেটকে পূণ্যভূমি অভিধায়ও অভিহিত করেন।

দরগা শরীফটি সকলের কাছে একটি অত্যন্ত পবিত্র স্থান, তাই পর্যটকদের আকৃষ্ট করতে এটি ব্যাবহার করা হয় না। এ কারনে দরগার হেফাজতকারিরাই ঠিক করে থাকেন দরগার অভ্যন্তরে কারা প্রবেশ করতে পারবে। অনেক সময় দর্শনার্থীদের ফিরিয়ে দেওয়া হয় শালীন পোশাক পরিধান না করার জন্য। তাই দরগায় প্রবেশের সময় অবশ্যই আপনার পোশাক পরিচ্ছেদের দিকে লক্ষ্য রাখতে হবে।

গজার মাছ

হযরত শাহজালাল (রঃ) এর দরগা (Dargah) চত্বরের উত্তর দিকে একটি পুকুর রয়েছে। এ পুকুরে রয়েছে অসংখ্য গজার মাছ। এসব মাছকে পবিত্র জ্ঞান করে দর্শনার্থীরা ছোট ছোট মাছ খেতে দেয়। পুকুরের পশ্চিম কোণে ছোট মাছ বিক্রির ব্যবস্থা রয়েছে। পুকুরে অজুর ব্যবস্থাও আছে। ২০০৩ সালের ৪ ডিসেম্বর বিষ প্রয়োগে পুকুরের প্রায় ৭শ’রও বেশী গজার মাছ হত্যা করা হয়। ফলে পুকুরটি গজার মাছ শুন্য হয়ে পড়ে। মরে যাওয়া মাছগুলোকে মসজিদের পশ্চিম দিকের গোরস্থানে পুঁতে ফেলা হয়। পুকুরটি মাছ শুন্য হয়ে যাওয়ার পর হযরত শাহজালাল(র) এর অপর সফরসঙ্গী মৌলভীবাজারের শাহ মোস্তফা (রঃ) এর মাজার থেকে ২০০৪ সালের ১১ জানুয়ারি ২৪ টি গজার মাছ এনে পুকুরে ছাড়া হয়। বর্তমানে পুকুরের গজার মাছের সংখ্যা কয়েক শ’তে দাঁড়িয়েছে।

জালালী কবুতর ও নিজাম উদ্দিন আউলিয়া

হযরত শাহজালাল (রঃ) এর আধ্যাত্নিক শক্তির পরিচয় পেয়ে হযরত নিজামুদ্দিন আউলিয়া (রঃ) তাকে সাদরে গ্রহণ করেন। প্রীতির নিদর্শন স্বরুপ তিনি তাকে এক জোড়া সুরমা রঙের কবুতর বা জালালী কবুতর উপহার দেন। সিলেট ও এর আশপাশের অঞ্চলে বর্তমানে যে সুরমা রঙের কবুতর দেখা যায় তা ওই কপোত যুগলের বংশধর এবং জালালী কবুতর নামে খ্যাত। সিলেটে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কেউই এ কবুতর বধ করে না এবং খায় না। বরং অধিবাসীরা এদের খাদ্য ও আশ্রয় দিয়ে থাকে। শাহজালালের মাজার এলাকায় প্রতিদিন ঝাঁকে ঝাঁকে কবুতর উড়তে দেখা যায়। মাজার কর্তৃপক্ষ এসব কবুতরের খাবার সরবরাহ করে থাকে।

চিল্লাখানা

মাজারের দক্ষিণ দিকে গ্রীলঘেরা তারকা খচিত ছোট্ট যে ঘরটি রয়েছে, এটি হযরত শাহজালালের চিল্লাখানা। স্থানটি মাত্র দু’ফুট চওড়া। কথিত আছে যে, হযরত শাহজালাল এই চিল্লাখানায় জীবনের ২৩ টি বছর আরাধনায় কাটিয়েছেন।

শাহজালালের (রঃ) ব্যবহৃত দ্রব্যাদি

হযরত শাহজালাল কেবল একজন পীর ছিলেন না, তিনি ছিলেন একজন বীর মোজাহিদ। তার ব্যবহৃত তলোয়ার, খড়ম, প্লেট এবং বাটি দর্শনার্থীদের দেখার ব্যবস্থা রয়েছে। দরগার দক্ষিণ দিকে দরগাহ মাদ্রাসা বিল্ডিংয়ের মধ্য দিয়ে একটি প্রবেশ পথ রয়েছে। এই পথ দিয়ে অগ্রসর হওয়ার পর বাঁ দিকের বাড়িটি মুফতি নাজিমুদ্দিন আহমদের। এই বাড়িতে হযরত শাহজালালের তলোয়ার ও খড়ম সংরক্ষিত আছে। প্লেট ও বাটি সংরক্ষিত আছে দরগাহ’র মোতওয়াল্লির বাড়িতে। এগুলো দেখতে প্রতিদিন উৎসুক মানুষের ভীড় জমে।

কিভাবে যাওয়া যায়

বাসে সিলেট

ঢাকা থেকে সিলেট এর উদ্দেশ্যে বাস ছেড়ে যায় গাবতলী এবং সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে৷বাস গুলো সকাল থেকে রাত ১২.৪৫ পর্যন্ত নির্দিষ্ট সময় পরপর ছেড়ে যায়৷ঢাকার ফকিরাপুল, সায়দাবাদ ও মহাখালী বাস স্টেশন থেকে সিলেটের বাসগুলো ছাড়ে। এ পথে গ্রীন লাইন পরিবহন, সৌদিয়া এস আলম পরিবহন, শ্যামলি পরিবহন ও এনা পরিবহনের এসি বাস চলাচল করে। ভাড়া ৮শ’ থেকে ১ হাজার ১শ’ টাকা। এছাড়া শ্যামলী পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, ইউনিক সার্ভিস, এনা পরিবহনের পরিবহনের নন এসি বাস সিলেটে যায়। ভাড়া ৪শ’ থেকে সাড়ে ৪শ’ টাকা। এনা পরিবহনের বাসগুলো মহাখালী থেকে ছেড়ে টঙ্গী ঘোড়াশাল হয়ে সিলেট যায়।

ঢাকা থেকে ট্রেনে সিলেট

ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মঙ্গলবার ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল ৬টা ৪০ মিনিটে ছেড়ে যায় আন্তঃনগর ট্রেন পারাবত এক্সপ্রেস। সপ্তাহের প্রতিদিন দুপুর ২টায় ছাড়ে জয়ন্তিকা এক্সপ্রেস এবং বুধবার ছাড়া সপ্তাহের প্রতিদিন রাত ০৯টা ৫০ মিনিটে ছাড়ে উপবন এক্সপ্রেস। শুক্রবার ছাড়া প্রতিদিন বিকাল ৪টায় ছাড়ে কালনী এক্সপ্রেস। ভাড়া দেড়শ থেকে ১ হাজার ১৮ টাকা। ট্রেনে গেলে রাত ৯.৫০ এর উপবন এক্সপ্রেসে জাওয়াটাই সব থেকে ভালো কারন আপনার যেতে যেতে সকাল হয়ে যাবে আর আপনি যদি রাতে ট্রেনে ঘুমিয়ে নিন তাহলে সকালে ট্রেন থেকে নেমেই আপনার ভ্রমন শুরু করতে পারেন আর সময় লাগবে ৭-৮ ঘন্টা।

চট্টগ্রাম থেকে ট্রেনে সিলেট

চট্টগ্রাম থেকে সোমবার ছাড়া প্রতিদিন সকাল ৮টা ১৫ মিনিটে যায় পাহাড়িকা এক্সপ্রেস এবং শনিবার ছাড়া প্রতিদিন রাত ৯টা ৪৫ মিনিটে উদয়ন এক্সপ্রেস। ভাড়া ১৪৫ থেকে ১ হাজার ১৯১ টাকা।ট্রেন এর টিকেট এর দাম: এসি বার্থ ৬৯৮ টাকা, এসি সিট ৪৬০ টাকা, ফার্স্ট ক্লাস বার্থ ৪২৫ টাকা, ফার্স্ট ক্লাস সিট ২৭০ টাকা. স্নিগ্ধা ৪৬০ টাকা, শোভন চেয়ার ১৮০ টাকা, শোভন ১৫০ টাকা, সুলভ ৯৫ টাকা।

সিলেট বাই এয়ার / প্লেনে সিলেট

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, ইউনাইটেড এয়ার, রিজেন্ট এয়ার, নভো এয়ার এবং ইউএস বাংলা এয়ারের বিমান প্রতিদিন যায় সিলেটের ওসমানী বিমানবন্দরে।

সিলেট রেল স্টেশন অথবা কদমতলী বাস স্ট্যান্ড এ নেমে রিকশা বা সিএনজি অটোরিকশাযোগে মাজারে যাওয়া যায়। রিকশা ভাড়া ২০-২৫ টাকা, সিএনজি ভাড়া ৮০-১০০ টাকা। সুরমা নদী পার হয়ে মূল শহরে এসে মাজার এ পৌছাতে হয়।

কোথায় থাকবেন

সিলেটে থাকার মত অনেকগুলো হোটেল আছে, আপনি আপনার প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী যে কোন ধরনের হোটেল পাবেন। কয়েকটি পরিচিত হোটেল হল – হোটেল হিল টাউন, গুলশান, দরগা গেইট, সুরমা,কায়কোবাদ ইত্যাদি। লালা বাজার এলাকায় কম ভাড়ায় অনেক মানসম্মত রেস্ট হাউস আছে৷ হোটেল অনুরাগ – এ সিঙ্গেল রুম ৪০০টাকা (দুই জন আরামসে থাকতে পারবেন), তিন বেডের রুম ৫০০টাকা(নরমালই ৪জন থাকতে পারবেন)। রাত যাপনের জন্য মাজার/দরগা রোডে বিভিন্ন মানের আবাসিক হোটেল রয়েছে। রুম ভাড়া ৫০০/- টাকা থেকে ৫০০০/- টাকা পর্যন্ত।

শহরের শাহজালাল উপশহরে হোটেল রোজ ভিউ (০৮২১-৭২১৪৩৯)।

দরগা গেইটে হোটেল স্টার প্যাসিফিক (০৮২১-৭২৭৯৪৫)।

ভিআইপি রোডে হোটেল হিলটাউন (০৮২১-৭১৬০৭৭)।

বন্দরবাজারে হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল (০৮২১-৭২১১৪৩)।

নাইওরপুলে হোটেল ফরচুন গার্ডেন (০৮২১-৭১৫৫৯০)।

জেল সড়কে হোটেল ডালাস (০৮২১-৭২০৯৪৫)।

লিঙ্ক রোডে হোটেল গার্ডেন ইন (০৮২১-৮১৪৫০৭)।

আম্বরখানায় হোটেল পলাশ (০৮২১-৭১৮৩০৯)।

দরগা এলাকায় হোটেল দরগাগেইট (০৮২১-৭১৭০৬৬)।

হোটেল উর্মি (০৮২১-৭১৪৫৬৩)।

জিন্দাবাজারে হোটেল মুন লাইট (০৮২১-৭১৪৮৫০)।

তালতলায় গুলশান সেন্টার (০৮২১-৭১০০১৮) ইত্যাদি।

কোথায় খাবেন

খাওয়ার জন্য সিলেটের জিন্দাবাজারে বেশ ভালো তিনটি খাওয়ার হোটেল আছে। হোটেল গুলো হচ্ছে পাঁচ ভাই,পানশি ও পালকি। এগুলোতে প্রায় ২৯ প্রকারের ভর্তা আছে।

The post হযরত শাহজালাল (রঃ) মাজার appeared first on ProcharBD.

সুন্দরবন । Sundarbans
সুন্দরবন (Sundarbans) পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন, UNESCO World Heritage Site. শহরের কোলাহলে আপনি যখন অনেকটাই একঘেয়েমি, ঘুরে আসতে পারেন সুন্দরবন থেকে। কথায় আছে “Talk to the forest because the forest always talks to you”। পুরো বনটিতে রয়েছে সামুদ্রিক স্রোতধারা, ছোট ছোট নদী, খাল-বিল, কাদাযুক্ত চর। নিজ চোখে খোলা পরিবেশেই দেখতে পাবেন বাঘ, হরিন, কুমির, বানর, অজগর সহ বিভিন্ন প্রজাতির পাখি ও সরীসৃপ।

সুন্দরবন ট্যুরে যা যা দেখবেন

হাড়বাড়িয়া – এখানে প্রচুর বানর দেখতে পাবেন সেই সাথে সুন্দরী গাছ।

জামতলা সি বিচ – ভোরে শিপ থেকে নেমে ৩০ মিনিটের মত নির্জন বনের ভিতর ট্রেকিং করে যেতে হবে এই সি বিচে।বনের ভিতর চোখে পড়বে বাঘের পায়ের ছাপ। ২০১৮ সালের বাঘশুমারীর রিপোর্ট অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা আনুমানিক ১১৪ টি। ভাগ্য খুব বেশী ভাল না হলে বাঘের দেখা পাওয়াটা দুষ্কর। বিচে এসেই শুরুতেই যেটা নজরে আসবে সেটা হল সিডরে ক্ষতিগ্রস্ত এলাকা। যদিও সেটা এর সৌন্দর্যকে কোনভাবে ঢাকতে পারেনি। মনে হবে “Sometimes disaster brings it’s inner beauty”

কটকা অভয়ারণ্য: হাড়বাড়িয়া থেকে অনেকটা ন্যাচারাল লাগবে এই জায়গাটিতে। প্রচুর হরিণ দেখতে পাবেন এখানে। দল বেধে আসে এরা। চাইলে গাছের ডাল ভেঙে ওদের খাওয়াতে পারবেন। সেই সাথে দেখবেন বানর, বানরদের ফল খাওয়াতে পারেন। এখানে কোন প্রকার প্লাস্টিক সদৃশ বস্তু, বিস্কিটের প্যাকেট ফেলবেন না।

হিরণ পয়েন্ট: হিরণ পয়েন্ট যাওয়ার পথে দুপাশে কুমির দেখতে পাবেন। নেভি ক্যাম্প থাকার কারনে জায়গাটা ভালই উন্নত কিন্তু এইখানে ন্যাচারাল ভাবটা খুব কম।

দুবলার চর : নানা প্রজাতির মাছ – কাকড়া, শুটকির জন্যে দুবলার চর এর খ্যাতি আছে বেশ। বিকাল- সন্ধ্যার দিকে এখানে বাজার বসে, সেটি দেখে আসতে পারেন।

করমজল : অনেকটাই চিড়িয়াখানার ফ্লেভার। প্রথেই নজরে আসবে সুন্দরবনের ম্যাপ। কুমির, হরিণ দেখতে পাবেন। হরিণদের খাবার কিনে খাওয়াতে পারবেন। বন্দি অবস্থায় এদের দেখতে অনেকেরই ভাল নাও লাগতে পারে।

সুন্দরবন ভ্রমণের জন্য উপযুক্ত সময়

সুন্দরবন ভ্রমণের উপযুক্ত সময় শীতকাল। নির্দিষ্ট করে বললে নভেম্বর-ফেব্রুয়ারী। অন্যান্য সময় বনের ভেতরে, ঘন জঙ্গলে প্রবেশ করলে ভ্যাপসা গরম লাগতে পারে যা শীতকালে অনুভূত হবে না।

যেভাবে যাবেন

যারা সুন্দরবনের সকল স্পট ঘুরতে চান এবং গহীন বনের নদীতে রাত্রি যাপন করতে চান, তাঁরা ঢাকা থেকে ভালমানের ট্রেভেল এজেন্সির সাথে যোগাযোগ করে তাদের প্যাকেজগুলো (ঢাকা টু সুন্দরবন) নিতে পারেন। এক্ষেত্রে প্যাকেজ খরচ জনপ্রতি ১০,০০০ থেকে শুরু। অথবা খুলনা যেয়ে শিপের প্যাকেজ নিতে পারেন সেক্ষেত্রে জনপ্রতি ৭৫০০ থেকে শুরু। প্যাকেজ গুলোতে সব কিছুই ইনক্লুড, খাবারও থাকবে ব্যুফে সিস্টেমে। শিপের মধ্যে MV Flamingo, MV Rainbow, MV Oboshor এই গুলো দেখতে পারেন।

আর যারা সল্প খরচে ট্যুর দিতে চান, সেক্ষেত্রে খুলনা থেকে ট্রলার রিজার্ভ নিয়ে ২/৩ টা স্পটে যেতে পারেন। এক্ষেত্রে বনে রাত্রি যাপনের কোনো সুযোগ নেই। সকাল সকাল ট্রেকিং করে বিচে যাবারও সুযোগ নেই।

খুলনা থেকে সুন্দরবন ট্যুর দিতে চাইলে

সাধারণত প্রতি শুক্র থেকে রবিবার অথবা সোম থেকে বৃহস্পতিবার খুলনা লঞ্চঘাট থেকে অপারেটরদের প্যাকেজ থাকে। ১০-২০ জনের গ্রুপ হলেও প্যাকেজে নিজেরা একটি লঞ্চ নিতে পারবেন। এতে আপনাদের প্রাইভেসিও থাকবে, লোক কম হওয়ায় সার্ভিসও ভালো পাবার সম্ভাবনা থাকে। আর মংলা থেকে লঞ্চে সময়ও ৩ ঘণ্টা কম লাগে।

নিয়মিত প্যাকেজে যারা ভ্রমণপিপাসুদের সুন্দরবন নিয়ে যায়, এমন কয়েকটি কোম্পানির নাম:

দি গাইড ট্যুরস লি. ফোন – ০১৭১১৫৪০৪৩১

ডিঙি ও ভেলা ভেসেলের বেঙ্গল ট্যুরস লি. হলিডেস ট্যুর ফোন- ০১৫৫২৫৫৫৫৫০

সিলভার ওয়েভ, ফোন- ০১৭১৩৪৫৩১৩৭

খুলনার বাদাবন ও ওটি আলী ভেসেল পরিচালক রূপান্তর ইকো ট্যুরিজম লি. ফোন-০১৭১১৮২৯৪১৪

রয়েল গন্ডোলা ভেসেলের রয়াল ট্যুর, ফোন ০১৭১১২৯৫৭৩৮

সুন্দরবন ওয়ার্ন্ডার্স এন্ড এডভেঞ্চার্স লি. ফোন ০১৭১১৪৩৯৫৫৭

সাতক্ষীরার তিনটি ভেসেল পরিচালনাকারী বরসা ট্যুরিজম, ফোন ০১৭১৫২৫১৯৬৩

সুন্দরবন ভ্রমণ প্যাকেজ ও খরচ

খাবারের মান ও জাহাজ ভেদে মাঝারি ধরনের একটি ‌ট্যুরে সাধারণত খরচ পড়ে ৬-৮ হাজার টাকা। আরেকটু ভালো চাইলে জনপ্রতি ২০ হাজার টাকা পর্যন্ত প্যাকেজ আছে। ৩৫-৪০ জন হলে একটি লঞ্চে ফ্লোরিং করে ৪০০০-৫০০০ টাকার মধ্যেও তিন দিনের সুন্দরবন ভ্রমণ সম্ভব। এডভান্স দিয়ে এক মাস আগে বুকিং না দিলে ভ্যাসেল পাওযা কঠিন।

সতর্কতাঃ গহীন বনে অবশ্যই গার্ডের আশে পাশেই থাকবেন। বন্যপ্রাণী হাত দিয়ে না ধরাই ভাল। বন্যপ্রাণীর জন্য ক্ষতিকর এমন কোন কাজ করবেন না। বিদেশি পর্যটকদের সাথে ডিসেন্ট বিহেভ করুণ, যে কোন ধরণের ট্রল করা থেকে বিরত থাকুন। আর অবশ্যই বনের ভিতর অপচনশীল কোন বস্তু ফেলবেন না।

The post সুন্দরবন । Sundarbans appeared first on ProcharBD.

নিকলী হাওর । Nikli Haor
হাতে একদিন সময় নিয়ে ঢাকা থেকে খুব অল্প বাজেটের মাঝেই ঘুরে আসুন কিশোরগঞ্জ জেলার নিকলী হাওর (Nikli Haor) থেকে। হাওড়ের দ্বিগন্ত বিস্তৃত স্বচ্ছ জলরাশির বুকে নৌকায় ঘুরে বেড়ানো, পানির মাঝে জেগে থাকা দ্বীপের মত গ্রাম, রাতারগুলের মত ছোট জলাবন, হাওড়ের তাজা মাছ ভোজন। সব মিলিয়ে একদিনের ট্যুরের জন্য আদর্শ একটি জায়গা। জনপ্রিয় ট্যুরিস্ট প্লেসগুলোতে মানুষের ভিড়ে যখন অতিষ্ট, সেক্ষেত্রে কিশোরগঞ্জ জেলার এই নিকলী হাওর আপনাকে দেবে নিজের মত করে নিরিবিলিতে ঘুরে বেড়ানোর জন্য সুন্দর একটি দিন। ইচ্ছে হলে বড় নৌকা ভাড়া নিয়ে রাতে নৌকায় থাকার ব্যবস্থা আছে।

রাতের বেলা জায়গাটা অতোটা নিরাপদ নয়। তাই বড় গ্রুপ না হলে নৌকায় রাতে না থাকাই বেটার।

একদিনের প্ল্যান

কমলাপুর থেকে সকাল ৭.১৫ তে এগারোসিন্ধুর ট্রেনে উঠলে ১১ টায় কিশোরগঞ্জ নামিয়ে দেবে। স্টেশান থেকে নিকলি হাওড় সিএনজিতে যেতে সময় লাগবে একঘন্টা। যেখানে সিএনজি নামিয়ে দেবে, পাশেই কিছু হোটেল পাবেন মোটামুটি মানের। হাওড়ের ফ্রেশ মাছ দিয়ে লাঞ্চ সেরে ঘাট থেকে দরদাম করে নৌকায় উঠে যাবেন। হাওড়ে ঘুরে সন্ধ্যার মাঝে ঘাটে ফিরে আসবেন। নিকলি থেকে কিশোরগঞ্জ ফিরে রাতের বাসে ঢাকায়।

নিকলী ভ্রমণের উপযুক্ত সময়

নিকলী ভ্রমণের উপযুক্ত সময় হলো বর্ষাকাল এবং তারপরের সময়টা। বর্ষা ছাড়া নিকলী হাওরে পানি পাওয়া যাবে না। আর আমরা সবাই খুব ভালো ভাবেই এটা জানি যে হাওরের মূল সৌন্দর্য্য হলো পানি। তবে জুনের শেষ থেকে সেপ্টেম্বর পর্যন্ত বেশ ভালো পানি পাওয়া যাবে বর্ষায়। তাই এই সময়টাকেই নিকলী ভ্রমণের সেরা সময় হিসেবে বিচার করা হয়।

যদিও বর্ষা ছাড়াও হাওরের আলাদা একটা সৌন্দর্য্য আছে। এই সময় হাওর শুকিয়ে যাওয়ায় বিভিন্ন ধরনের ফসলের আবাদ করা হয় এবং কিছু জায়গা সবুজ ঘাসে ঢেকে থাকে যেন মনে হয় সবুজের গালিচা। তাই সারা বছরই আপনি চাইলে নিকলী ভ্রমণে যেতে পারবেন কিন্তু সেরা সময় বর্ষার সময়টা।

নিকলী হাওর যাওয়ার উপায়

ঢাকা থেকে বাস কিংবা ট্রেন দুইভাবেই নিকলী হাওর যাওয়া যাবে।

ঢাকা থেকে বাসে যাওয়ার উপায়

ঢাকার সায়েদাবাদ থেকে নিকলীর সরাসরি বাস আছে। বাস ভাড়া ১৫০-২৫০ টাকা। আবার সায়েদাবাদ থেকে কিশোরগঞ্জের বাসে গিয়ে কালিয়াচাপরা সুগার মিল গিয়ে টেম্পুতে নিকলী হাওরের সামনেই নামা যাবে। ১৬০ কি.মি. দূরত্ব। সময় লাগবে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা (যাত্রাবাড়ীর ট্রাফিক জ্যাম বাদে)।

সায়েদাবাদ এর গোলাপ বাগ থেকে বাসে উঠে পুলেরঘাট নামতে হবে, এটাই সহজ রুট। পুলেরঘাট নেমে দুপুরের খাওয়া খেয়ে অটোতে একজন ৬০ টাকা করে চলে যাবেন সোজা বেড়িবাধ স্পটে। সময় লাগবে ৩০-৩৫ মিনিট। এখান থেকে বড় নৌকা গুলো ঘন্টা হিসেবে ভাড়া দেয়। ঘন্টায় ৭০০ টাকা করে। ছোট নৌকা গুলোতে ভাড়া পড়বে ৩০০-৪০০ টাকা ঘন্টা।

ঢাকা থেকে ট্রেনে যাওয়ার উপায়

কিশোরগঞ্জে যাওয়ার সবচেয়ে আরামদায়ক ভ্রমণ হচ্ছে ট্রেন। সারা দিনে তিনটি আন্তঃনগর ট্রেন ঢাকা-কিশোরগঞ্জ আসা-যাওয়া করে। ঢাকা থেকে কিশোরগঞ্জগামী ট্রেনে সরারচর কিংবা মানিকখালি ষ্টেশনে নেমে সিনজি দিয়ে যেতে সময় লাগবে ১ ঘন্টা। এছাড়া কিশোরগঞ্জ এক্সপ্রেসে করে ঢাকা থেকে গচিহাটা নেমে ইজিবাইকে ৩০-৪০ মিনিটে নিকলি চলে যাওয়া যায়।

ময়মনসিংহ থেকে যাওয়ার ব্যবস্থা

প্রথমেই ময়মনসিংহ থেকে বাসে কিশোরগঞ্জ সদরে চলে যাবেন। এরপর কিশোরগঞ্জ বাস স্ট্যান্ড থেকে অটোতে করে কিশোরগঞ্জ রেলস্টেশনে যেতে হবে। কিশোরগঞ্জ রেল স্টেশনের সামনেই রয়েছে নিকলী সিএনজি স্ট্যান্ড। এখান থেকে লোকাল সিএনজিতে ১০০ টাকা ভাড়ায় আপনি নিকলী হাওর যেতে পারবেন।

ভৈরব থেকে যাওয়ার উপায়

চট্টগ্রাম, সিলেট বা ভৈরবের আশেপাশের জেলা থেকে বাস কিংবা ট্রেনে নিকলী যেতে হলে আপনাকে ভৈরব বাস স্ট্যান্ডে অথবা ভৈরব রেল ষ্টেশনে নামতে হবে। এরপরে ভৈরব বাস স্টান্ড থেকে সিএনজি রিজার্ভ নিয়ে নিকলী যেতে পারবেন, সময় লাগবে দেড় ঘন্টা। রিজার্ভ নিলে ভাড়া পড়বে ৬০০-৮০০ টাকা এবং শেয়ারে গেলে ভাড়া পড়বে জনপ্রতি ১২০ থেকে ১৫০ টাকা।

নিকলী ভ্রমণে কোথায় থাকবেন

সাম্প্রতিক সময়ে নিকলীতে পুরান বাজার রোডে শিমুল শপিং কমপ্লেক্স নামে একটি সাততলা শপিং কমপ্লেক্স হয়েছে যার এর ৬ষ্ঠ ও ৭ম তলায় রয়েছে হোটেল হাওর প্যারাডাইস। ননএসি/এসি/বাথটাব সহ চমৎকারভাবে সাজানো গোছানো কক্ষগুলো। এছাড়া “দ্যা মার্সি” নামে একটি রিসোর্ট তৈরি হয়েছে যেখানে সুইমিংপুল সুবিধা বিদ্যমান।

এছাড়া নিকলী ঈদগাহ মোড়ের কাছে বীর মুক্তিযুদ্ধা কারার বুরহান উদ্দিন চেয়ারম্যান মার্কেটের কাছে রয়েছে চেয়ারম্যার গেস্ট হাউজ। এখানেও এসি, ননএসি, সিঙেল, ডাবল সকল ধরনের রুম রয়েছে। ভাড়া ৫০০-৩০০০ টাকা পর্যন্ত।

হাওর প্যারাডাইস হোতেলে বুকিং দিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেনঃ 01323-392001, 01323-392002, 01323-392003

চেয়ারম্যান গেস্ট হাউজে বুকিং এর জন্যে যোগাযোগ করতে পারেন এই নাম্বার গুলোতেঃ 01308510411, 01956071563

এছাড়াও যদি কেউ অন্য কোন অপশন খুঁজে থাকেন তাহলে কিশোরগঞ্জ সদরে চলে যেতে পারেন। গাঙচিল, শ্রাবণী আর আল-মুসলিমের মতো উন্নত হোটেলগুলোতে থাকতে পারবেন।

ভ্রমণ খরচ

ঢাকা থেকে কিশোরগঞ্জ ট্রেনে ১৭৫ টাকা / বাস ভাড়া ২০০ টাকা। কিশোরগঞ্জ থেকে নিকলি সিএনজি ভাড়া ১০০ টাকা প্রতিজন।

The post নিকলী হাওর । Nikli Haor appeared first on ProcharBD.