ProcharBD

ছুটি রিসোর্ট । Chuti Resort
ছুটি রিসোর্ট (Chuti Resort) গাজীপুরের সুকুন্দি গ্রামে প্রায় ৫০ বিঘা জায়গার উপর যত্নে গড়ে তোলা হয়েছে। গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান সংলগ্ন গ্রামীণ আবহে তৈরী এই অবকাশ কেন্দ্রে রয়েছে নৌ ভ্রমণ এবং সংরক্ষিত বৃক্ষের বনে তাঁবু টানানোর ব্যবস্থা। এছাড়াও আছে ছনের তৈরী ঘর, কটেজ, মাছ ধরার ব্যবস্থা, বার্ড হাউস, ভেষজ গার্ডেন, ফল, সবজি ও ফুলের বাগান, আধুনিক রেস্টুরেন্ট, দুটি পিকনিক স্পট, গ্রামীণ পিঠার ব্যবস্থা, দুটি খেলার মাঠ এবং কিডস জোন।

ছুটি রিসোর্টের পাখির কলরব, শিয়ালের হাঁক, বাঁদুড়, জোনাকি আলো ও ঝিঁঝিঁ পোকার গুঞ্জন আপনাকে প্রতি মূহুর্তে গাঁয়ের রাতের কথাই মনে করিয়ে দেবে। আর যদি কোন ভরা পূর্ণিমায় ছুটি রিসোর্টে আসেন তবে নিকষ কালো অন্ধকারে জোছনার পূর্ণ উপলব্ধি করতে পারবেন।

কারণ পূর্ণিমা রাতে ছুটি রিসোর্টে কোন বিদ্যুতিক আলো জ্বালানো হয় না। শৈশবের দূরন্ত দিন, পূর্ণিমা এবং বর্ষা উপভোগ করতে চাইলে ছুটি রিসোর্টই হচ্ছে একটি আদর্শ স্থান। ছুটি রিসোর্টে আগত অথিতিদের নানা ধরনের মৌসুমি ফল উপহার দেওয়া হয়, আর সকালে নাস্তার আয়োজনে চালের রুটি, চিতই পিঠা, ডাল ভুনা, সবজি ও মুরগির গোশত পরিবেশন করা হয়।

ফিশিংয়ের ব্যবস্থা অথিতিদের কাছে ছুটি রিসোর্টের আকর্ষণ বাড়িয়ে তোলেছে। রিসোর্টের বিশাল ৩ টি লেকে নির্দৃষ্ট ফি প্রদান করে যেমন খুশি মাছ শিকার করা যায়। আগত অথিতিদের জন্য রয়েছে ফুটবল, ক্রিকেট, ব্যাডিমিন্টন খেলার ব্যবস্থা। আবাসনের জন্য ছুটি রিসোর্টে গড়ে তোলা হয়েছে ২১ টি এসি, নন-এসি কটেজ।

গ্রামীণ এবং শহুরে স্থাপনার আদলের এই রিসোর্টে আরো রয়েছে সুইমিং পুল এবং দুটি কনফারেন্স রুম। ছুটি রিসোর্টের রেস্টুরেন্টে বাংলা, ইন্ডিয়ান, চাইনিজ, থাই এবং কন্টিনেন্টাল খাবার পাওয়া যায়।

♦ ভাড়া ও অন্যান্য

ছুটি রিসোর্টে ২৪ ঘণ্টার জন্য কটেজ ভাড়া নিতে ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত লাগে। কনফারেন্স রুম ভাড়া নিতে ব্যয় করতে হয় ২০ থেকে ৫০ হাজার টাকা এবং ১০০ থেকে ২০০ জনের পিকনিকের জন্য ভাড়া লাগে প্রায় ৯০ হাজার টাকা।

♦ কটেজ ভাড়ার তালিকা (মূল্যের ক্রমানুসারে):

Δ ঐতিহ্য কটেজ – ৭৫০০

Δ ডিলাক্স টুইন – ৭৫০০

Δ উডেন কটেজ – ৮০০০

Δ ডুপ্লেক্স ভিলা – ৮০০০

Δ প্রিমিয়াম টুইন – ৮০০০

Δ প্লাটিনাম কিং – ৯০০০

Δ প্রিমিয়াম ডিলাক্স ভিলা – ১১০০০

Δ ভাওয়াল কটেজ – ১৩০০০

Δ এক্সিকিউটিভ স্যুট – ১৪০০০

Δ ফ্যামিলি কটেজ ২টি এসি রুম ও অন্যান্য সুবিধা – ১৮০০০

Δ রয়েল স্যুট – ১৮০০০

(বিঃ দ্রঃ সকল মূল্যের সাথে ২৫% ভ্যাট ও সার্ভিস চার্জ প্রযোজ্য।)

প্রতিটি রুম/কটেজ বুকিং এর সাথে কমপ্লিমেন্টারি হিসেবে থাকবে সুইমিং পুল, প্লে গ্রাউন্ড, স্পোর্টস জোন, হেলথ ক্লাব, কিডস জোন, বোটিং, ব্রেকফাস্ট, ফ্রুইট বাস্কেট ও পানি।

অফার ও ডিসকাউন্ট : বিভিন্ন উপলক্ষে ছুটি রিসোর্টে ডিসকাউন্ট ও প্যাকেজ অফার থাকে। বর্তমানে কি কি অফার ও ডিসকাউন্ট চলছে তা জানতে দেখুন এইখানেঃ http://www.chutiresort.com

♦ ছুটি রিসোর্টে ডে আউট প্যাকেজ:

নানা সুযোগ সুবিধা সহ ছুটি রিসোর্টে ডে আউটের জন্যে রয়েছে বিশেষ প্যাকেজ। সর্বনিম্ন ৭-৮ জনের গ্রুপের জন্যে সকালের নাস্তা, দুপুরের খাবার, ঐতিহ্যবাহী দেশীয় খাবার ও পিঠা, বিশ্রামের জন্যে এসি রুম ও আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে এই সারাদিনের প্যাকেজে। সারাদিনের এই প্যাকেজ জনপ্রতি ২৭০০ টাকা। আপনাকে আগেই বুকিং করে যেতে হবে।

♦ ছুটি রিসোর্ট কিভাবে যাবেন:

নিজস্ব বা গণপরিবহনে গাজীপুরের চৌরাস্তায় এসে সেখান থেকে গাজীপুর ডিসি অফিসের সামনে (রাজবাড়ী) যেতে হবে। ডিসি অফিসের সামনে থেকে সিএনজিতে ৩ কিলোমিটার দূরত্বে আমতলী বাজারে কাছেই সুকুন্দি গ্রামে ছুটি রিসোর্টে যেতে পারবেন।

♦ ছুটি রিসোর্ট যোগাযোগের ঠিকানা

ঠিকানা: ছুটি রিসোর্ট, সুকুন্দি, আমতলী, জয়দেবপুর, গাজীপুর।

ফোন নাম্বার: 01777-114488, 01777-114499

ই-মেইল: info@chutibd.com

ওয়েবসাইট: www.chutiresort.com

ফেসবুক: facebook.com/chutiresort

♦ গাজীপুরের সুন্দর আরও কিছু রিসোর্ট

ঢাকার কাছে হওয়ায় গাজীপুর জেলায় আরও বেশ কিছু সুন্দর ও মনোরম রিসোর্ট গড়ে উঠেছে। তার মধ্যে উল্লেখযোগ্য গুলো হলো জল জঙ্গলের কাব্য, নক্ষত্র বাড়ি রিসোর্ট ইত্যাদি।

The post ছুটি রিসোর্ট । Chuti Resort appeared first on ProcharBD.

ফোল্ডেবল ফোন কেনার আগে যা জানা জরুরি
ফোল্ডেবল স্মার্টফোন এখন প্রযুক্তিপ্রেমীদের জন্য একটি নতুন ট্রেন্ড। একদিকে এটি ফোন, অন্যদিকে এটি ট্যাবলেটের অভিজ্ঞতা দিতে পারে। তবে দামি এই ডিভাইস কেনার আগে কিছু বিষয় ভালোভাবে বিবেচনা করা দরকার।

প্রথমেই ভাবতে হবে, আপনি ফোল্ডেবল ফোন কেন কিনছেন? শখের জন্য, নাকি কাজে লাগবে বলে? যারা মাল্টিটাস্কিং করে—যেমন অফিসের কাজ, ট্রেডিং, ভিডিও এডিটিং বা প্রেজেন্টেশন তৈরি করেন, তাদের জন্য ফোল্ডেবল ফোন দারুণ উপযোগী। বড় স্ক্রিনে একসঙ্গে একাধিক অ্যাপ চালানো অনেক সহজ হয়।

আর যারা শুধুমাত্র স্টাইল বা ফ্যাশনের জন্য ফোন কিনতে চান, তাদের জন্য ফ্লিপ ফোন ভালো পছন্দ হতে পারে। এগুলোর ডিজাইন আকর্ষণীয় এবং সহজে ভিডিও বা সেলফি তোলা যায়। তবে এগুলো মূলত শখের জিনিস, কাজের জন্য সবসময় উপযোগী নয়।

ফোল্ডেবল ফোন ভেঙে গেলে মেরামতের খরচ সাধারণ ফোনের চেয়ে অনেক বেশি। স্ক্রিন নষ্ট হলে সেটি পাল্টাতে ফোনের প্রায় এক-তৃতীয়াংশ থেকে অর্ধেক দাম পর্যন্ত লাগতে পারে। কারণ এর যন্ত্রাংশ বিশেষ ধরনের, এবং শুধুমাত্র অফিসিয়াল সার্ভিস সেন্টারেই এগুলো ঠিক করা যায়। তাই ফোন কেনার সময় থেকেই মেরামতের জন্য আলাদা বাজেট ভাবা ভালো।

সব অ্যাপ এখনো ফোল্ডেবল স্ক্রিনে ঠিকভাবে চলে না। ভাঁজ খুলে বড় স্ক্রিনে ভিডিও দেখলে ওপর-নিচে কালো বর্ডার দেখা যায়, আর জুম করলেও ভিডিওর কিছু অংশ কেটে যায়। যদিও গুগল ডেভেলপারদের এই সমস্যাগুলো ঠিক করতে উৎসাহ দিচ্ছে, তবুও এখনো অনেক অ্যাপ সঠিকভাবে অপটিমাইজড নয়।

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন সাধারণত মোটা ও ভারী হয়। যারা এক হাতে ফোন ব্যবহার করেন বা পকেটে রাখতে চান, তাদের জন্য এগুলো কিছুটা অসুবিধাজনক। কেস ব্যবহার করলে ওজন ও পুরুত্ব আরও বেড়ে যায়।

ব্যাটারিও বড় সমস্যা। ফোন ভাঁজযোগ্য হওয়ায় ভেতরের যন্ত্রাংশ বেশি জায়গা নেয়, ফলে বড় ব্যাটারি ব্যবহার করা যায় না। এতে চার্জ দ্রুত শেষ হয়ে যায়। ভবিষ্যতে সিলিকন-কার্বন ব্যাটারি প্রযুক্তি দিয়ে এ সমস্যার সমাধান হতে পারে বলে আশা করা যায়।

The post ফোল্ডেবল ফোন কেনার আগে যা জানা জরুরি appeared first on ProcharBD.

মন ভালো নেই? এই শাক-সবজিগুলো খান
শুনতে একটু যেন কেমন লাগছে, তাই না? চকোলেট না, মিষ্টি না, মন ভালো করবে কি না শাক-সবজি। তাও আবার যে শাক-সবজি খাওয়ার কথা শুনলে অনেকের মুখ গোমড়া হয়ে যায়! আপনার যদি মন ভালো না লাগে বা মেজাজ খিটখিটে লাগতে থাকে তাহলে কয়েকটি শাক-সবজির থেকে যেকোনো একটি খেলেই মিলবে আশ্চর্য প্রতিকার। দেখবেন একটু একটু করে ঠিকই সবকিছু ভালোলাগতে শুরু করেছে। আমরা যা খাই তা সরাসরি আমাদের মস্তিষ্কের নিউরোট্রান্সমিটারকে প্রভাবিত করে, যার মধ্যে সুখ এবং সুস্থতার নেপথ্যে কাজ করা নিউরোট্রান্সমিটারও রয়েছে। চলুন তবে জেনে নেওয়া যাক, কোন শাক-সবজিগুলো আপনার মন ভালো করতে কাজ করবে-

১. পাতাযুক্ত সবুজ শাক-সবজি

পাতাযুক্ত শাকসবজি ফোলেটে পূর্ণ পাওয়ার হাউস, যা সেরোটোনিন উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ একটি বি ভিটামিন। সেরোটোনিন একটি গুরুত্বপূর্ণ নিউরোট্রান্সমিটার যা মেজাজ নিয়ন্ত্রণ করে। গবেষণায় দেখা গেছে যে, ফোলেটের মাত্রা কম থাকলে বিষণ্ণতার ঝুঁকি বেড়ে যায়। তিনবেলার খাবারেই এ ধরনের শাক-সবজি রাখার চেষ্টা করুন।

২. বেল পেপার

এই রঙিন সবজি, বিশেষ করে লাল এবং হলুদগুলো ভিটামিন সি সমৃদ্ধ। এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা মস্তিষ্কের কার্যকারিতা এবং নিউরোট্রান্সমিটার সংশ্লেষণে ভূমিকা পালন করে। অক্সিডেটিভ স্ট্রেস মেজাজকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। ভিটামিন সি অক্সিডেটিভ স্ট্রেস মোকাবিলায়ও সাহায্য করে।

৩. অ্যাসপারাগাস

অ্যাসপারাগাস ট্রিপটোফ্যানের একটি ভালো উৎস, একটি অ্যামাইনো অ্যাসিড যা শরীর সেরোটোনিন তৈরি করতে ব্যবহার করে। নিয়মিত অ্যাসপারাগাস গ্রহণ খেলে সামগ্রিক সেরোটোনিনের মাত্রা বৃদ্ধি পেতে পারে। এটি খাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো অ্যাসপারাগাস গ্রিল করা বা রোস্ট করা।

৪. ব্রোকলি

ব্রোকলিতে ক্রোমিয়াম থাকে। ক্রোমিয়াম হলো একটি ট্রেস মিনারেল যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। শক্তি বজায় রাখা এবং মেজাজের পরিবর্তন রোধ করার জন্য রক্তে শর্করার পরিমাণ স্থিতিশীল থাকা অপরিহার্য।

৫. গাজর

এই সবজি বিটা-ক্যারোটিন সমৃদ্ধ। বিটা ক্যারোটিন একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীর ভিটামিন এ-তে রূপান্তরিত করে। ভিটামিন এ মস্তিষ্কের স্বাস্থ্য এবং কার্যকারিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিছু গবেষণায় পর্যাপ্ত ভিটামিন এ গ্রহণ এবং বিষণ্ণতার ঝুঁকি হ্রাসের মধ্যে একটি যোগসূত্রে দেখা গেছে।

৬. বিটরুট

বিটরুট নাইট্রেট সমৃদ্ধ, যা শরীর নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত করে। নাইট্রিক অক্সাইড মস্তিষ্ক সহ রক্ত ​​প্রবাহ উন্নত করতে সাহায্য করে। উন্নত রক্ত ​​প্রবাহ মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে এবং আরও ইতিবাচক অনুভূতি তৈরি করে।

The post মন ভালো নেই? এই শাক-সবজিগুলো খান appeared first on ProcharBD.

হোটেলে কি করবেন এবং করবেন না
ভ্রমণের নেশায় ঘর ছেড়ে দূর দূরান্তে বের হলেও একসময় মাথা গোঁজার একটা ঠাঁইয়ের প্রয়োজন হয়। আর ঘরের বাইরে স্বল্প সময়ের জন্য থাকার ঠিকানা হলো আধুনিক যুগের হোটেল, ইন, মোটেল, ব্যকপ্যাক হোস্টেল ইত্যাদি। কিন্তু গাটের পয়সা খরচ করে হোটেলে থাকছেন বলে নিজের বাড়ির মতো যেমন ইচ্ছে তেমন আচরণ করা যাবেনা। হোটেলে থাকার কিছু সভ্য আদবকেতা রয়েছে। হোটেল এটিকেট জানা ও মান্য করা মানুষের রুচির পরিচয় দেয় তাই চলুন জেনে নেই হোটেলে কি কি করা যাবে আর কি কি যাবেনা।

১। সততা বজায় রাখা: দুইজন মানুষের জন্য ডাবল বেডের রুম বুক করে সেখানে ৮ জনের পরিবার নিয়ে উঠবেন না। হোটেলের রুম বুক করবার সময় বা পরে রিসিপশনে সবসময় সৎ থাকুন। কোন কারণে ভ্রমণে সঙ্গীর সংখ্যা বেড়ে গেলে তা চেক ইনের সময় আগে থেকেই হোটেলের রিসেপশনে জানান।

২। হট্টগোল কে না বলুন: যখন কোন হোটেলে থাকছেন তখন মনে রাখবেন আপনার আশেপাশের রুমে অনেক মানুষ আছে যারা নানা কাজে একই জায়গায় আছেন এবং সবার প্রাইভেসি রক্ষার অধিকার আছে। তাই নিজের আড্ডার আনন্দ বা ছুটির মজার প্রকাশ সীমিত রাখুন এবং হোটেলের রুমে, করিডোরে হট্টগোল করা থেকে বিরত থাকুন।

৩। পরিচ্ছনতা বজায় রাখুন: প্রায় সমস্ত হোটেলই হাউজকিপিংয়ের সার্ভিস দেয় তারমানে এই নয় যে আপনি ইচ্ছেমতো রুম অগোছালো করে বা ময়লা করে তাদের সার্ভিসের সুবিধা নিবেন। পাব্লিক প্রপার্টির প্রতি শ্রদ্ধাশীল থেকে হোটেল রুম নিজে যতটা সম্ভব পরিষ্কার রাখুন। রুমের যত্রতত্র ময়লা না ফেলে ট্র্যাশ ক্যান ব্যবহার করুন, ভেজা তোয়ালে বা গ্লাস আসবাবপত্রের উপর না রেখে ট্রে বা র‍্যাকে রাখুন। এ সমস্ত ছোট ছোট কাজ দিন শেষে বাইরের মানুষের কাছে আপনার রুচির পরিচয় দিবে।

৪। পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তুলুন: টাকা দিয়ে থাকছেন বলে হোটেলের ইলেক্ট্রিসিটি, গ্যাস অন্যান্য ইউটিলিটি আজেবাজে ভাবে খরচ না করে নিজের পরিবেশ ও ভবিষ্যতের কথা ভাবুন। সকালে রুম থেকে সারাদিনের জন্য বের হবার সময় অবশ্যই মনে করে রুমের লাইট, ফ্যান, এসি, টিভি, হেয়ার ড্রায়ার ইত্যাদি যন্ত্রের মেইন সুইচ বন্ধ করে যান। এতে অযথা বিদ্যুৎ অপচয় রোধ হবার সাথে সাথে পরিবেশ দূষিত কম হবে।

৫। বুফে ব্রেকফাস্ট খাবার নষ্ট করবার জায়গা নয়: আজকাল অনেক হোটেলে সকালে বুফে নাস্তার ব্যবস্থা থাকে। নানারকম খাবার আয়োজন দেখে চোখ ও মনের তৃপ্তির জন্য আমরা অনেক সময় নিজের ধারণ ক্ষমতার বেশি খাবার প্লেটে তুলে নেই এবং অধিকাংশ খাবার খেতে পেরে নষ্ট করি। ভদ্রতা বজায় রেখে যতটুকু খেতে পারবেন ততটুকু খাবার প্লেটে নিন। খাবার নষ্ট করা মানে আপনি কোন না কোন ভাবে আরেকজনের মুখের খাবার কেড়ে আস্তাকুড়ে ফেলছেন।

৬। সময়কে অনুসরণ করুন: প্রতিটা হোটেলের চেক ইন, চেক আউট, ডাইনিং ইত্যাদির জন্য নিজস্ব সময় রয়েছে। গেস্ট হিসেবে এসমস্ত নিয়মের প্রতি শ্রদ্ধাশীল থাকা জরুরী। চেক আউটের দেরি হলে বা চেক ইনের নির্ধারিত সময়ের আগেই আপনি রুমে যেতে চাইলে হোটেল রিসেপশনে সে বেপারে কথা বলে ঠিক করে নিন। আবার সব হোটেলে খাবার পরিবেশনের নির্ধারিত সময় থাকে, তার আগে বা পরে ডাইনিংয়ে গিয়ে খাবারের আশা না করে তাদের রুটিন অনুযায়ী নিজের দিনের প্ল্যান করুন।

আরও পড়ুনঃ দেশের সকল ফাইভ স্টার হোটেল

৭। রুম সার্ভিস: বাড়ি এবং হোটেলের পার্থক্য হলো দৈনন্দিন কাজ করবার জন্য এখানে আলাদা লোক ও সার্ভিস রয়েছে। কিন্তু তাই বলে মধ্যরাত বা ভোরবেলায় রুম/লন্ড্রি সার্ভিসের আশা করবেন না। রিসেপশনে কথা বলে রুম সার্ভিসের সময় জেনে নিন। নির্ধারিত রুম সার্ভিসের বাইরে বিশেষ কোন সেবা সময়ে অসময়ে দাবি না করা ভাল। হোটেল রুলস মেনে চলুন। নিজের পছন্দ মতো সেবা নিতে হোটেল স্টাফদেরকে ঘুষ প্রদান করতে যাবেন না। এতে নিজের সম্মান ও হোটেল স্টাফের চাকরিকে আপনি হুমকির মধ্যে ফেলছেন।

৮। শিশুদের সামলে রাখুন: হোটেলে বেবি কেয়ার সার্ভিস বা ন্যানি সেবা না থাকলে আপনার শিশুদের সামলে রাখবার দায়িত্ব একান্তই আপনার। শিশুরা স্বাভাবিক ভাবেই চঞ্চল হয় এবং এরা হৈচৈ ও কোলাহল পছন্দ করে। তাদের চঞ্চলতার ভিড়ে তারা যেন হোটেলের জিনিসপত্র নষ্ট না করতে পারে অথবা কোন দুর্ঘটনা না ঘটে সে খেয়াল রাখুন। এছাড়া আপনার শিশুর জন্য যেন হোটেলের অন্য গেস্টদের সমস্যা না হয় সেটা নিশ্চিত করাও ভদ্রতার পরিচয়।

৯। ধন্যবাদ দিতে ভুলবেন না: আমাদের দেশে ছোটকাল থেকে যে জিনিসটা সব থেকে কম শেখানো হয় তা হলো অন্যকে ধন্যবাদ জানানো। ছোট্ট এই শব্দটি দিন শেষে অন্য আরেকজনের মন ভাল করে দিতে পারে। চেক আউটের সময় অবশ্যই হোটেল স্টাফদের ধন্যবাদ জানান। মনে রাখবেন তারা আপনার ভ্রমণকে আরামদায়ক করবার জন্য তাদের সবটুকু দিয়ে কাজ করছে। হোটেলের ফিডব্যাক নোটে আপনার ভাল লাগা, মন্দ লাগার বিষয়গুলো অল্প কথায় লিখে আসলে ভবিষ্যৎ তাদের সেবার মান বৃদ্ধিতে ভীষণ কাজে দিবে। প্রয়োজনে চেক আউটের সময় হোটেল স্টাফদের কিছু টিপসও দিতে পারেন। সর্বোপরি হোটেলের সেবা ভাল লাগলে তার কথা গল্পে কিংবা সামাজিক মাধ্যমে সবাইকে জানাতে পারেন। আপনার এই ছোট্ট কাজ হয়তো একটা কমিউনিটিকে এগিয়ে নিতে সহায়ক হবে।

জীবনের নানা ধাপে রুচি ও শিক্ষার এক অনন্যতার পরিচয় এই সমস্ত ছোট ছোট কাজের মাধ্যমে দেওয়া সম্ভব। এসকল আদবকেতা যেমন নিজেকে সমৃদ্ধ করে তেমনি ভবিষ্যৎ প্রজন্মের কাছে দায়বদ্ধতা থেকে মুক্তি দেয়।

The post হোটেলে কি করবেন এবং করবেন না appeared first on ProcharBD.

লেকশোর রিসোর্ট
রাঙ্গামাটি, পাহাড়, ঝর্ণা, নদী এবং সবুজের এক অপূর্ব সমাহার। এই সৌন্দর্যের মাঝে কাপ্তাই হ্রদের তীরে অবস্থিত লেকশোর রিসোর্ট (Lakeshore Resort) যেন এক টুকরো স্বর্গ। প্রকৃতির অপার সৌন্দর্য এবং আধুনিক সুযোগ-সুবিধার মিশেলে এই রিসোর্ট পর্যটকদের মনে হবে অন্য রকম এক অভিজ্ঞতা। রাঙ্গামাটি শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে কাপ্তাই হ্রদের তীরে অবস্থিত লেকশোর রিসোর্ট। চট্টগ্রাম থেকে সরাসরি বাস বা প্রাইভেট কারে রাঙ্গামাটি পৌঁছে সেখান থেকে সহজেই যেতে পারবেন এই রিসোর্টে।

ভোরের কুয়াশা, সকালে বোট ভ্রমন, দুপুরের মিষ্টি রোদে ইনফিনিটি পুলে সুইমিং, পড়ন্ত বিকেলে কাপ্তাই লেকে কায়াকিং, সন্ধ্যায় স্নিগ্ধ শীতল বাতাসে এক কাপ কফি ও হেলিপ্যাড থেকে সানসেট। একটি পারফেক্ট ভ্যাকেশন পার করার সকল উপকরণ নিয়ে আপনার জন্যে অপেক্ষায় লেকশোর রিসোর্ট।

ভ্রমণের সেরা সময়

অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত লেকশোর রিসোর্ট ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময়।

আবাসন সুবিধা ও থাকবার খরচ

লেকশোর রিসোর্টে মোট ৬টি এসি রুম রয়েছে, যার মধ্যে একটি প্রাইভেট হানিমুন কটেজ এবং একটি প্রাইভেট বাঁশের কটেজ বিশেষ ভাবে উল্লেখযোগ্য। প্রতিটি রুমেই রয়েছে একটি কিং সাইজ ডাবল বেড, ৩২ ইঞ্চি এলইডি টিভি কেবল কানেকশন সহ, সুসজ্জিত আসবাবপত্র এবং বাথরুমে গরম পানির ব্যবস্থা। বিলাসবহুল এবং আরামদায়ক থাকার জন্য হানিমুন কটেজ এবং বাঁশের কটেজ আদর্শ পছন্দ। অন্যান্য রুমগুলো পরিবার অথবা বন্ধুদের সাথে থাকার জন্য উপযুক্ত। লেকের দৃশ্য উপভোগ করার জন্য কিছু রুম বিশেষ ভাবে তৈরি করা হয়েছে কিনা সে বিষয়ে রিসোর্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন। সাশ্রয়ী মূল্যে আরামদায়ক থাকার জন্য স্ট্যান্ডার্ড রুমগুলো ভালো বিকল্প।

সকল রুমেই রয়েছে আধুনিক সুযোগ-সুবিধা যেমন এসি, টিভি, ওয়াই-ফাই, গরম পানি, সুইমিংপুলের ব্যবস্থা ইত্যাদি। যারা রিসোর্টে রাত্রিযাপন করবেন তাদের জন্য সুইমিং পুল ফ্রি। তাছাড়া যারা দিনের বেলা ঘোরাঘুরি করার জন্য এসে সুইমিং পুল ব্যবহার করবেন তাদের প্রতি ঘন্টা ২৫০ টাকা দিয়ে টিকিট কাটতে হবে। লেকে কায়াকিং বোট নিয়ে ঘোরাঘুরি করার জন্য প্রতি ঘন্টা ২৫০ টাকা।

খাবারের ব্যবস্থা

লেকশোর রিসোর্টের রেস্টুরেন্টে পাওয়া যায় বৈচিত্র্যময় খাবার। পাহাড়ি ঐতিহ্যবাহী খাবার থেকে শুরু করে বাংলাদেশী, চাইনিজ, কন্টিনেন্টাল – সব ধরণের খাবারের স্বাদ নিতে পারবেন এখানে।

বিনোদন সুবিধা

লেকশোর রিসোর্ট শুধু থাকার জায়গা নয়, এখানে রয়েছে বিনোদনের অনেক ব্যবস্থা।

বোট ভ্রমণ: কাপ্তাই হ্রদে বোট ভ্রমণ করে উপভোগ করতে পারেন চারপাশের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য।

সাঁতার কাটা: রিসোর্টের সুইমিং পুলে সাঁতার কাটার সুযোগ রয়েছে।

ফিশিং: মৎস্য প্রেমীদের জন্য রয়েছে মাছ ধরার ব্যবস্থা।

বারবিকিউ: বন্ধুবান্ধব বা পরিবারের সাথে বারবিকিউ পার্টির আয়োজন করতে পারেন।

ক্যাম্পফায়ার: রাতের বেলায় ক্যাম্পফায়ারের আয়োজন করে উপভোগ করতে পারেন আনন্দঘন মুহূর্ত।

পাহাড়ে হাইকিং: পাহাড় প্রেমীদের জন্য রয়েছে হাইকিং এর সুযোগ।

সূর্যাস্ত দেখা: কাপ্তাই হ্রদের উপর সূর্যাস্তের মনোরম দৃশ্য মন কে করে তুলবে মুগ্ধ।

সুরক্ষা ব্যবস্থা

বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় থাকার কারনে এখানে নিরাপত্তা নিয়ে কোন চিন্তা করতে হবে না। লেকশোর রিসোর্টে রয়েছে ২৪ ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা, জরুরি চিকিৎসা সেবা, লাইফগার্ড এবং ফায়ার সেফটি ব্যবস্থা।

বুকিং ও যোগাযোগ

অনলাইন, ফোনে, ফেইসবুক পেইজে বা ইমেইলে রিসোর্ট বুকিং করতে পারেন। বিভিন্ন প্যাকেজ ট্যুর ও কর্পোরেট ইভেন্ট আয়োজনের সুবিধাও রয়েছে। বুকিং এর জন্য যোগাযোগ : +8801859-778065 / +8801550-32248

ঢাকা থেকে লেকশোর রিসোর্ট যাওয়ার উপায়

ঢাকা থেকে রাঙ্গামাটির লেকশোর রিসোর্টে যাওয়ার জন্য কয়েকটি বিকল্প রয়েছে:

বাসে: ঢাকার কল্যাণপুর, সায়েদাবাদ, গাবতলী বাস টার্মিনাল থেকে বিভিন্ন বাস কোম্পানি (যেমন: S Alam, Eagle, Shyamoli, Hanif, Unique ইত্যাদি) প্রতিদিন রাঙ্গামাটির উদ্দেশ্যে ছাড়ে। নন-এসি, এসি এবং বিলাসবহুল কোচ সার্ভিস পাওয়া যায়। সাধারণত সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে বাস ছাড়ে। যাত্রাপথে প্রায় ৭-৮ ঘন্টা সময় লাগে। রাঙ্গামাটি পৌঁছে শহর থেকে সিএনজি, অটোরিকশা বা লেকশোর রিসোর্টের নিজস্ব পরিবহন ব্যবস্থা ব্যবহার করে রিসোর্টে যেতে পারবেন।

ট্রেনে: ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম গামী ট্রেনে (Subarna Express, Mahanagar Godhuli, Turna Nishita ইত্যাদি) চট্টগ্রাম যেতে হবে। চট্টগ্রাম থেকে রাঙ্গামাটির উদ্দেশ্যে বাস যোগে যাত্রা করতে হবে। এই অপশনটি কিছুটা সময়সাপেক্ষ হতে পারে।

ব্যক্তিগত কারে: ব্যক্তিগত কারে গেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে ফেনী, কুমিল্লা পার হয়ে চট্টগ্রাম এবং সেখান থেকে রাঙ্গামাটি যেতে পারেন। এই বিকল্পটি আপনার নিজের সুবিধা অনুযায়ী যাত্রা পরিকল্পনা করার সুযোগ দেয়।

বিমানে: ঢাকা থেকে চট্টগ্রাম বিমানবন্দরে গিয়ে সেখান থেকে রাঙ্গামাটি বাস যোগে যেতে পারেন। এটি সবচেয়ে দ্রুত বিকল্প তবে খরচ বেশি হবে।

রাঙ্গামাটি শহর থেকে স্থানীয় যানবাহন যেমন সিএনজি, অটোরিকশা বা রিসোর্টের নিজস্ব পরিবহন ব্যবস্থা ব্যবহার করতে পারেন। যে বিকল্পটিই বাছাই করুন না কেন, আগে থেকে যাত্রার সময়সূচী এবং ভাড়া সম্পর্কে নিশ্চিত হয়ে নেওয়া উচিত। এছাড়াও, রিসোর্টে পৌঁছানোর আগে তাদের সাথে যোগাযোগ করে পরিবহন ব্যবস্থা সম্পর্কে জেনে নেওয়া ভালো।

লেকশোর রিসোর্ট রাঙ্গামাটির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি আধুনিক সুযোগ-সুবিধা সহ আরামদায়ক অবস্থানের নিশ্চয়তা দেয়। পাহাড়ি প্রকৃতি, লেকের শান্ত পরিবেশ আর উপজাতীয় সংস্কৃতির সমন্বয়ে এটি একটি অনন্য পর্যটন গন্তব্য।

The post লেকশোর রিসোর্ট appeared first on ProcharBD.

আরু ভ্যালি । Aru Valley
আরু ভ্যালি (Aru Valley) কাশ্মীরের পেহেলগাম/পাহেলগাঁওন থেকে ১২ কিমি গেলে একটি ছোটো গ্রাম। গরম কালে গেলে প্রকৃতির সবুজ রূপ দেখা গেলেও শীতে বরফ এর চোখ ধাঁধানো সৌন্দর্য্য চোখে পড়ে। শীতকালে যখন তুষারপাত হয় তখন এখানে স্কেটিং করার জন্য প্রচুর পর্যটকের সমাগম হয়ে থাকে। আরু ভ্যালি মূলত হ্রদ এবং পর্বতের সৌন্দর্য্যের জন্য বিখ্যাত। গ্রামটি অরু নদীর বাম তীরে অবস্থিত, যা আদতে লিডার নদীর শাখা। এখানে থেকে ঘোড়ায় চড়ে দেখে নিতে পারেন লিডার ওয়াট, পোশপাথর আর লিডার নদীর উত্‍স কোলাহাই হিমবাহ।

ভ্রমণের সেরা সময়

বছরের যে কোন সময় কাশ্মীর ভ্রমণে যাওয়া যায়। আবহাওয়ার দিক থেকে কাশ্মীরের মৌসুম মূলত চারটি। গ্রীষ্মকাল যা সাধারন জুন, জুলাই এবং আগস্ট পর্যন্ত স্থায়ী হয়, শরৎকাল যা সাধারনত সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর পর্যন্ত স্থায়ী হয়, আছে শীতকাল যা ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি পর্যন্ত এবং সবশেষে বসন্তকাল যা মার্চ থেকে শুরু হয়ে মে মাস পর্যন্ত থাকে।

এই চার মৌসুমে কাশ্মীরের চার রূপ। স্নোফল পছন্দ করলে অবশ্যই শীতকাল হবে আপনার ভ্রমণের আদর্শ সময়। আরু ভ্যালিতে ডিসেম্বরের মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত প্রচণ্ড তুষারপাত হয়। এখানে শীতকালে স্নো স্কিইং একটি জনপ্রিয় খেলা।

এছাড়া বর্ষার যে আলাদা একটা সৌন্দর্য্য আছে সেটা আরও দ্বিগুন হয়ে যায় কাশ্মীরে। তাই এটার সৌন্দর্য্য ভিন্ন। এসময় অফ সিজন হওয়ায় সব কিছুর দাম অনেক কম থাকে। আরু ভ্যালি সবুজে ঢেকে যায়, চারিদিকে সবুজের সমারোহ আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে।

আরু ভ্যালি যাওয়ার উপায় এবং খরচ

পেহেলগাম পৌছে ওখানকার ট্যাক্সি ভাড়া করে আপনাকে এখানকার দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করতে হবে। শ্রীনগর থেকে পেহেলগাম পর্যন্ত ট্যাক্সি যাওয়া আসা হিসাবে ভাড়া করে নেয়া যায়। তবে পেহেলগামে ১ রাত থাকা উচিত প্যাহেলগাম এর আসল সৌন্দর্য্য উপভোগ করতে চাইলে। পেহেলগাম থেকে এখানকার ট্যাক্সি রিজার্ভ করে চান্দেনওয়ারী, আরু ভ্যালী এবং বেতাব ভ্যালী ঘুরে নেয়া যায়। এই ৩ জায়গা দেখতে গাড়ী ভাড়া পড়বে ১৬০০ রুপির মতো।

আরু ভ্যালি যাওয়ার রাস্তা অসম্ভব সুন্দর ও মোহময়ী। এক পাশে গভীর গিরিখাত, একপাশে পাহাড় কাটা রাস্তা আর সর্বত্র সঙ্গী লিডার নদী। ভয়ংকর সৌন্দর্য বলে যদি কিছু থাকে তবে তা হলো আরু ভ্যালি যাওয়ার পথ।

কোথায় থাকবেন

পেহেলগেম থাকবার জন্যে অসংখ্য হোটেল, মোতেল এবং রিসোর্ট রয়েছে। আরু ভ্যালিতেও রয়েছে থাকবার জন্যে রিসোর্ট এবং কটেজ। আরু ভ্যালিতে থাকবার সেরা জায়গা জম্মু কাশ্মীর পর্যটনের ট্যুরিস্ট বাংলো, ভাড়া- ১৬০০-২৮২৫ টাকা। এছাড়া রয়েছে হোটেল মিল্কিওয়ে, ভাড়া- ১২০০-১৫০০ টাকা। ফ্রেন্ডস গেস্ট হাউস, ভাড়া- ৬০০-৮০০ টাকা।

এসব রিসোর্টে আপনি চাইলে এজেন্সির মাধ্যমে বুকিং দিতে পারেন কিংবা অনলাইন হোটেল বুকিং সাইটগুলো ব্যবহার করে বুকিং করতে পারেন। অনলাইন হোটেল বুকিং সাইট গুলোর মধ্যে নির্ভরযোগ্য কিছু ওয়েবসাইট হলো – বুকিং ডট কম, Agoda, make my trip ইত্যাদি।

The post আরু ভ্যালি ।  Aru Valley appeared first on ProcharBD.

বৈসাবি উৎসব, খাগড়াছড়ি
নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে খাগড়াছড়িতে শুরু হয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বা পাহাড়িদের তিনদিন ব্যাপী ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বৈসাবি (Boisabi Festival)। ত্রিপুরাদের বৈসু, মারমাদের সাংগ্রাই ও চাকমাদের বিজুকে একসঙ্গে বৈসাবি বলা হয়। তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটিতে এ উৎসবের আয়োজন করা হয়।

গণত্মক বা পাচন

বৈসাবি উৎসবে রান্না হয় মূলত আদিবাসীদের প্রধান ও জনপ্রিয় খাবার ‘গণত্মক বা পাচন’ এ খাবার সবার ঘরে রান্না হয়। এর পাশাপাশি নানা ধরনের পিঠা, সেমাই, মুড়ি-চানাচুরসহ বিভিন্ন ধরনের ফলমূল ও ঠাণ্ডা পানীয়র আয়োজন করা হয়। Mixed Vegetable রান্না হয় মূলত ২৫ থেকে ৩০ ধরনের সবজির সংমিশ্রণে। তবে বর্তমানে পার্বত্য চট্টগ্রামে বনজঙ্গলের পরিমাণ কমে যাওয়ায় সবজির ধরনের পরিমাণও কমে যাচ্ছে।

পানি উৎসব

পানি উৎসবটি প্রতিটি এলাকাতেই কমবেশি জনপ্রিয়। এটিও বৈসাবী উৎসবেরই একটি অংশ। এ উৎসবে আদিবাসীরা সবাই সবার দিকে পানি ছুঁড়ে উল্লাসে মেতে ওঠেন যেন গত বছরের সকল দুঃখ, পাপ ধুয়ে যায়। এর আগে অনুষ্ঠিত হয় জলপূজা। এর মাধ্যমে পরস্পরের বন্ধন দৃঢ় হয়। তা ছাড়া মারমা যুবকরা তাদের পছন্দের মানুষটির গায়ে পানি ছিটানোর মাধ্যমে সবার সামনে ভালোবাসা প্রকাশ করে। এর মাধ্যমে পরস্পরের বন্ধন দৃঢ় হয়। তা ছাড়া মারমা যুবকরা তাদের পছন্দের মানুষটির গায়ে পানি ছিটানোর মাধ্যমে সবার সামনে ভালোবাসা প্রকাশ করে। ভালোবাসার এমন বর্ণাঢ্য উচ্ছ্বাস, এমন বর্ণাঢ্য অনুভূতি আর কোন ‘গান্ধর্ব্য’ শুধু বৈসাবিতেই সম্ভব।

বৈসাবি উৎসব যাওয়ার উপায়

ঢাকা থেকে শান্তি, শ্যামলী, হানিফ ও অন্যান্য পরিবহনের বাসে খাগড়াছড়ি (Khagrachari) যেতে পারবেন। ভাড়া পড়বে ৫২০ টাকা। এছাড়াও বিআরটিসি ও সেন্টমার্টিন পরিবহনের এসি বাস খাগড়াছড়ি যায় ।

যোগাযোগ

সেন্টমার্টিন পরিবহন (Saint Martin Paribahan) – আরামবাগঃ ০১৭৬২৬৯১৩৪১ , ০১৭৬২৬৯১৩৪০ । খাগড়াছড়িঃ ০১৭৬২৬৯১৩৫৮ ।

শ্যামলী পরিবহন – আরামবাগঃ ০২-৭১৯৪২৯১ । কল্যাণপুরঃ ৯০০৩৩৩১ , ৮০৩৪২৭৫ । আসাদগেটঃ ৮১২৪৮৮১ , ৯১২৪৫৪ । দামপাড়া (চট্টগ্রাম) ০১৭১১৩৭১৪০৫ , ০১৭১১৩৭৭২৪৯ ।

শান্তি পরিবহন- আরামবাগ ( ঢাকা ) – ০১১৯০৯৯৪০০৭ । অক্সিজেন(চট্টগ্রাম) ০১৮১৭৭১৫৫৫২ ।

চট্টগ্রাম থেকেও খাগড়াছড়ি যেতে পারবেন । BRTC এসি বাস (চট্টগ্রাম) কদমতলীঃ ০১৬৮২৩৮৫১২৫ । খাগড়াছড়িঃ ০১৫৫৭৪০২৫০৭ ।

খাগড়াছড়ি শহর থেকে সিএনজি বা অটোতে করে নিউজিল্যান্ড পাড়া যেতে পারবেন, ভাড়া পরবে ১০ টাকার মত। তাই আপনি সাজেক ভ্রমণের প্ল্যান করলে অল্প সময়েই নিউজিল্যান্ড পাড়াটা ঘুরে আসতে পারেন। এছাড়া হাজাছড়া ঝর্ণাও দেখে নিতে পারেন।

কোথায় খাবেন

খাগড়াছড়ি শহরের কাছেই পানখাই পাড়ায় ঐতিহ্যবাহী সিস্টেম রেস্তোরার (System Restaurant) অবস্থান। এখানে খাগড়াছড়ির ঐতিহ্যবাহী খাবার খেতে পারবেন। যোগাযোগঃ ০৩৭১-৬২৬৩৪ , ০১৫৫৬৭৭৩৪৯৩ , ০১৭৩২৯০৬৩২২ ।

কোথায় থাকবেন

খাগড়াছড়িতে পর্যটন মোটেল সহ বিভিন্ন মানের থাকার হোটেল (Hotel) আছে ।

পর্যটন মোটেলঃ এটি শহরে ঢুকতেই চেঙ্গী নদী পার হলেই পরবে । মোটেলের সব কক্ষই ২ বিছানার । ভাড়াঃ এসি ২১০০ টাকা, নন এসি ১৩০০ টাকা । এসি স্যুইট রুম ৩,১০০ টাকা। মোটেলের অভ্যন্তরে মাটিতে বাংলাদেশের মানচিত্র বানানো আছে । তবে পুরো খাগড়াছড়ি জেলায় বৈদ্যুতিক গোলযোগের কারণে ভোল্টেজ ওঠানামা করায় এসি রুমগুলো নন-এসি হিসেবে ভাড়া দেয়া হচ্ছে। যোগাযোগঃ ০৩৭১-৬২০৮৪৮৫

হোটেল ইকো ছড়ি ইনঃ খাগড়াপুর ক্যান্টর্মেন্ট এর পাশে পাহাড়ী পরিবেশে অবস্থিত । এটি রিসোর্ট টাইপের হোটেল । যোগাযোগঃ ০৩৭১-৬২৬২৫ , ৩৭৪৩২২৫

হোটেল শৈল সুবর্নঃ ০৩৭১-৬১৪৩৬ , ০১১৯০৭৭৬৮১২

হোটেল জেরিনঃ ০৩৭১-৬১০৭১

হোটেল লবিয়তঃ ০৩৭১-৬১২২০ , ০১৫৫৬৫৭৫৭৪৬ , ০১১৯৯২৪৪৭৩০

হোটেল শিল্পীঃ ০৩৭১-৬১৭৯৫

The post বৈসাবি উৎসব, খাগড়াছড়ি appeared first on ProcharBD.

বাঘা মসজিদ । Bagha Mosque
রাজশাহী শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে ঐতিহাসিক বাঘা মসজিদ (Bagha Mosque) অবস্থিত। ইট দিয়ে তৈরি প্রাচীন এই মসজিদটির চারপাশে ৪ টি এবং মাঝখানে দুই সারিতে মোট ১০ টি গম্বুজ রয়েছে। মসজিদের পূর্ব পাশের ৫ টি দরজা ছাড়া উত্তর-দক্ষিণের দেয়ালের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়েছে। বাঘা মসজিদের ভেতরে এবং বাইরে প্রচুর পোড়া মাটিরফলক দেখতে পাওয়া যায়। মসজিদের ভেতরে উঁচু বেদিতে একটি বিশেষ নামাজের কক্ষ রয়েছে। এই বিশেষ নামাজের কক্ষ কার বা কাদের জন্য সংরক্ষিত ছিল তা এখনো অজানা রয়েছে।

বাঘা মসজিদের পূর্ব পাশে বিশাল একটি দীঘি এবং অন্য পাশে একটি কবরস্থান রয়েছে। ১৮৯৭ সালের ভূমিকম্পের ফলে ২৩.১৬ মিটার দৈর্ঘ্য এবং ১২.৮০ মিটার প্রস্থের এই মসজিদের ছাদ ক্ষতিগ্রস্থ হয়। বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ বাঘা মসজিদের গম্বুজ এবং ছাদ পুনঃনির্মাণ করেন।

কিভাবে যাবেন

রাজশাহী সদর বাস টার্মিনাল থেকে বাঘা যাওয়ার বাস বিভিন্ন বাস ছাড়ে। সেগুলিতে বাঘা যেতে জনপ্রতি ৩৫ থেকে ৪০ টাকা ভাড়া লাগে। এছাড়া সিএনজি ভাড়া বা রিজার্ভ নিয়ে বাঘা মসজিদ দেখতে যেতে পারবেন।

ঢাকা থেকে রাজশাহী

রাজধানী ঢাকা শহর থেকে সড়ক, রেল এবং আকাশ পথে রাজশাহী যাওয়ার ব্যবস্থা রয়েছে। ঢাকার মহাকালী, আব্দুল্লাহপুর, গাবতলী ও কল্যাণপুর থেকে গ্রীন লাইন, একতা এবং দেশ ট্রাভেলসের এসি বাস ৯০০ থেকে ১৪০০ টাকা ভাড়ায় রাজশাহীর উদ্দেশ্যে যাতায়াত করে। আর শ্যমলি, হানিফ, ন্যাশনাল ট্রাভেলস, বাবলু এন্টারপ্রাইজ প্রভৃতি নন-এসি বাস ৭১০ থেকে ৭৫০ টাকা ভাড়ায় চলাচল করে।

ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশান থেকে রবিবার ব্যতীত সপ্তাহের ৬ দিন দুপুর ২ টা ৩০ মিনিটে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া পদ্মা এক্সপ্রেস ট্রেন মঙ্গলবার ছাড়া প্রতিদিন রাত ১০ টা ৪৫ মিনিটে, ধুমকেতু এক্সপ্রেস বৃহস্পতিবার ব্যতীত সকাল ৬ টায় ও বনলতা এক্সপ্রেস শুক্রবার ব্যতীত দুপুর ১ টা ৩০ মিনিট এ রাজশাহীর জন্য ঢাকা ত্যাগ করে। এসব ট্রেনে শ্রেনীভেদে ভাড়া শোভন চেয়ার ৪৫০-৫৮৫ টাকা, স্নিগ্ধা ৮৬৩-৯৪৯ টাকা, এসি সিট ১,০৩৫-১,৩৪০ টাকা এবং এসি বার্থ ১,৫৪৭ টাকা।

আকাশ পথে রাজশাহীতে যেতে চাইলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ার এর বিমানে ৩৫০০ থেকে ৪০৯৯ টাকায় ভ্রমণ করতে পারবেন।

কোথায় থাকবেন

রাজশাহী শহরে বাংলাদেশ পর্যটন করপোরেশনের মোটেলে ১৯০০ থেকে ৪৬০০ টাকায় বিভিন্ন মানের রুম পাবেন। ফোন: 0721-775237। চাইলে ঢাকাস্থ পর্যটন করপোরেশনের প্রধান কার্যালয় থেকেও বুকিং দিতে পারবেন। ফোন: 02-8833229, 8834600।

অন্যান্য আবাসিক হোটেলের মধ্যে হোটেল হক্স ইন (0721-810420), নাইস ইন্টারন্যাশনাল (0721-776188), মুক্তা ইন্টারন্যাশনাল (0721-771100), ডালাস ইন্টারন্যাশনাল (0721-811470), শুকরান (0721-771817) ইত্যাদি হোটেলে ৫০০ থেকে ৩০০০ টাকায় রুম পাবেন।

The post বাঘা মসজিদ । Bagha Mosque appeared first on ProcharBD.

তাজহাট জমিদার বাড়ি
রংপুর শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে তাজহাট গ্রামে অবস্থিত তাজহাট জমিদার বাড়িটি। রত্ন ব্যবসায়ী মান্নালাল ছিলেন তাজহাট জমিদারির প্রতিষ্ঠাতা। ব্যবসায়িক কারণে অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে তিনি রংপুরের মাহিগঞ্জে এসে বসবাস শুরু করেন এবং একটি ভবন নির্মাণ করেন। ১৮৯৭ সালের ভূমিকম্পে তার এ ভবনটি ধ্বংস হয়ে যায় এবং তিনি আহত হয়ে পরবর্তীতে মারা যান। তার দত্তক পুত্র গোপাল লাল রায় বাহাদুর জমিদারি দায়িত্ব গ্রহণের পর বিংশ শতাব্দীর মাঝামাঝি প্রায় ২ হাজার রাজমিস্ত্রির সহায়তায় একটি জমিদার বাড়ি নির্মাণ করেন। সেই জমিদার বাড়িটিই বর্তমানে তাজহাট জমিদার বাড়ি হিসেবে সুপরিচিত। বাড়িটি নির্মাণ করতে ব্যয় হয় প্রায় দেড় কোটি টাকা। ১৯১৭ সালে ভবনটি সম্পূর্ণ হয়। প্রাসাদ চত্বরে রয়েছে বিশাল খালি মাঠ, গাছের সারি এবং প্রাসাদের দুই পাশে রয়েছে দুইটি পুকুর।

বাড়িটির চারদিকে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ শোভা, ফুলের বাগান, উত্তর ও দক্ষিণাংশে কামিনী, মেহগনি, কাঁঠাল ও আমবাগান। ঢাকার আহসান মঞ্জিলের মতো দেখতে এই জমিদার বাড়িটির তৃতীয় ও চতুর্থ তলায় রয়েছে রাজা গোপালের ব্যবহৃত নানা জিনিস। তাজহাট জমিদার বাড়িটি লাল ইট, শ্বেত পাথর ও চুনা পাথর দ্বারা নির্মিত বিধায় দেখতে অতি চমৎকার। চারতলা বিশিষ্ট এই জমিদার বাড়িটির ভেতরে রয়েছে অসংখ্য কক্ষ, গোসলখানা ও অতিথি শয়নশালা।প্রাসাদটি প্রায় ২১০ ফুটের মত প্রশস্ত ও চার তলার সমান উঁচু। এর গঠনশৈলী প্রাচীন মুঘল স্থাপত্য থেকে অনুপ্রাণিত বলে মনে করা হয় যার প্রমাণ মেলে মধ্যভাগে বিশাল একটি গম্বুজ ও দুই পাশে তার ছড়িয়ে যাওয়া দালানগুলোর একটা মসজিদের অবয়ব থেকে। তবে রাজবাড়ী যেই দিক থেকে বাংলাদেশের অন্য সকল প্রাসাদের থেকে আলাদা তা হল এর সিঁড়িগুলো। সর্বমোট ৩১ টি সিড়ি আছে যার প্রতিটাই ইতালীয় ঘরানার মার্বেল পাথরে তৈরী। সিঁড়ি থেকে উঠে জাদুঘর পর্যন্ত মেঝের পুরোটাও একই পাথরে তৈরী। রাজবাড়ীর পশ্চাৎভাগে গুপ্ত সিঁড়ি রয়েছে। এই গুপ্ত সিঁড়ি কোন একটি সুড়ংগের সাথে যুক্ত যা সরাসরি ঘাঘট নদীর সাথে যুক্ত এমন একটা জনশ্রুতি শোনা যায় তবে সিড়ি টা এখন নিরাপত্তা জনিত কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাসাদের সুন্দর ফোয়ারাটি কালের বিবর্তনে শ্বেতশুভ্র মার্বেল ও তার সবুজাভ নকশা কিছুটা মলিন হলেও এখনো এর জৌলুষ বুঝা যায়। কথিত আছে রাণীর জন্যেই বিশেষ ক’রে এটি নির্মাণ করা হয়েছিল। ২০০৫ সালের আগে জমিদার বাড়িটি তাজহাট রাজবাড়ি হিসেবেই সবার কাছে পরিচিত।

জমিদার বাড়ির ভিতরের অংশ

১৯৯৫ খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ প্রাসাদটিকে একটি সংরক্ষিত স্থাপনা তথা স্থাপত্য হিসেবে ঘোষণা করে। বাংলাদেশ সরকার এ স্থাপস্ত্যের ঐতিহাসিক গুরুত্ব অনুধাবনে করতঃ ২০০৫ খ্রিস্টাব্দে রংপুর জাদুঘরকে সরিয়ে এ প্রসাদের দ্বিতীয় তলায় নিয়ে আসে।মার্বেলের সিঁড়ি বেয়ে জাদুঘরে উঠলেই রয়েছে বেশ কয়েকটি প্রদর্শনী কক্ষ যাতে রয়েছে দশম ও একাদশ শতাব্দীর টেরাকোটা শিল্পকর্ম। এখানে রয়েছে সংস্কৃত এবং আরবি ভাষায় লেখা বেশ কিছু প্রাচীন পাণ্ডুলিপি। এর মধ্যে রয়েছে মুঘল সম্রাট আওরাঙ্গজেবের সময়ের কুরআন সহ মহাভারত ও রামায়ণ। পেছনের ঘরে রয়েছে বেশ কয়েকটা কাল পাথরের হিন্দু দেবতা বিষ্ণুর প্রতিকৃতি। কিন্তু জাদুঘরের ভিতরে ছবি তোলার নিষেধাজ্ঞা রয়েছে। এ জাদুঘরের তিনশটি মূল্যবান নিদর্শন রয়েছে।

আপনি আমাদের সিজনে ঘুরতে গেলে রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আম না খেয়ে ফিরলে অনেক বড় ভুল করবেন 🙂

প্রদর্শনীর সময়ঃ

রংপুর জাদুঘরের গ্রীষ্মকালীন সময়সূচি (এপ্রিল-সেপ্টেম্বর) হলো বেলা ১০টা থেকে সন্ধ্যা ৬টা। মাঝে দুপুর একটা থেকে ত্রিশ মিনিট মধ্যাহ্ন বিরতি আছে। আর শীতকালীন (অক্টোবর-মার্চ) সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৫টা। ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত বিরতি।

রবিবার পূর্ণ দিবস, সোমবার অর্ধ দিবসসহ সরকারি সব ছুটির দিনে জাদুঘরটি বন্ধ থাকে।

টিকেট মূল্যঃ

জাদুঘরের গেটের পাশেই রয়েছে টিকেট কাউন্টার, জনপ্রতি টিকেট এর দাম বিশ টাকা করে, তবে পাঁচ বছরের কম কোন বাচ্চার জন্যে টিকেট এর দরকার পড়েনা। তবে মাধ্যমিক পর্যায়ের শিশু-কিশোরদের জন্য প্রবেশ মুল্যে নির্ধারন করা হয়েছে ৫ টাকা। সার্কভুক্ত বিদেশি দর্শনার্থীর জন্যে টিকেট মূল্য একশত টাকা এবং অন্যান্য বিদেশী দর্শকদের জন্য টিকেটের মূল্য দুইশত টাকা করে। প্রাসাদ চত্ত্বরে গাড়ি নিয়ে ঢুকতে চাইলে গাড়ীর জন্যও নির্দিষ্ট ফি দিতে হবে।

কিভাবে যাওয়া যায়

ঢাকার গাবতলী, কল্যাণপুর ও মহাখালী বাস টার্মিনাল থেকে প্রতিদিন বিভিন্ন পরিবহনের যাত্রীবাহী বাস রংপুরের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। গাবতলী,কল্যাণপুর ও মহাখালী সকল টার্মিনালের বাসগুলো সাভার হয়ে বঙ্গবন্ধু সেতু পার হয়ে রংপুর যাতায়াত করে। ভাড়া পড়বে ৫৫০-৯০০ টাকা।

ঢাকা থেকে কুড়িগ্রামের বাসে উঠলে রংপুর জাদুঘরের সামনে নামা যায় । তাছাড়াও রংপুর বাসষ্ট্যান্ড থেকে জাদুঘরের গেট পর্যন্ত ২০টাকায় রিকশা ভাড়ায় যাওয়া যায় ।

গ্রিনলাইন পরিবহন (Greenline): +৮৮০-২-৯১১২২৮৭, ৯১৩৩১৪৫, ০১৭-৩০০-৬০০০৬

টি আর ট্র্যাভেলস (TR Travels): ০১১৯-১৮৬৩৬৮৯, ০১১৯-১৮৬৩৬৯১, ০১১৯-৮৬৩৬৭৩

এস আর ট্র্যাভেলস (SR Travels): কল্যাণপুর – ০১৭১১-৩৯৪৮০১, ৯০৩৩৭৯৩, গাবতলি – ৯০৩১২২৬, মহাখালি – ০১৫৫-২৩১৫৮৩১, উত্তরা – ০১৭১১-৩৯৪৮০৪

মীম পরিবহনঃ গাবতলি – ০১৯১১-০১৩৬৯৪, ০১৭৩৪-৪২২৯৭১

আলহামরা ট্র্যাভেলসঃ গাবতলি – ৮৮-০২-৯০০৫৬১২, ০১৭২১-৮০২০৩১

কুড়িগ্রাম পরিবহনঃ ০১৯২৪-৪৬৯৪৩৭, ০১৯১৪-৮৫৬৮২৬

রংপুরে কোথায় থাকবেন

রংপুর (Rangpur) শহরে থাকার জন্য বেশকিছু হোটেল (Hotel) / মোটেল (Motel) রয়েছে।

পর্যটন মোটেলঃ ০৫২১-৬২১১১

হোটেল নর্থভিউ : ০৫২১-৫৫৪০৫, ৫৫৪০৬

হোটেল কাশপিয়াঃ +৮৮০৫২১-৬১১১১, +৮৮০১৯৭৭-২২৭৭৪২

হোটেল গোল্ডেন টাওয়ারঃ +৮৮০৫২১-৬৫৯২০

দি পার্ক হোটেলঃ +৮৮০৫২১-৬৫৯২০

হোটেল তিলোত্তমাঃ +৮৮০৫২১-৬৩৪৮২, ০১৭১৮৯৩৮৪২৪

The post তাজহাট জমিদার বাড়ি appeared first on ProcharBD.

চেচুয়া বিল
ময়মনসিংহ শহরের কোলাহল থেকে মাত্র ২৪ কিলোমিটার দূরে, ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নে অবস্থিত চেচুয়া বিল (Cecuya Bil), যা এখন শাপলা বিল নামেই বেশি পরিচিত। প্রায় ২০ একর আয়তনের এই বিলটিতে যতদূর চোখ যায়, সবুজের মাঝে লাল শাপলার রক্তিম আভা মনোমুগ্ধকর এক দৃশ্য সৃষ্টি করে। যেন প্রকৃতি নিজ হাতে বিছিয়ে রেখেছে ফুলের বিছানা। সাদা ও বেগুনি শাপলার সাথে ভাসমান কচুরিপানার সাদা আভা বিলটির সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে।

কি করবেন

নৌকা ভ্রমণ: বিলের সৌন্দর্য উপভোগ করার সবচেয়ে ভালো উপায় হলো নৌকা ভ্রমণ। বিলে ঘুরে দেখার জন্য প্রায় ৫০টি নৌকার ব্যবস্থা রয়েছে। ১ ঘন্টার জন্য নৌকা ভাড়া সর্বোচ্চ ৫০০ টাকা।

পাখি দেখা: চারিদিকে পাখির কলরব শুনতে শুনতে নৌকা ভ্রমণ অন্যরকম এক অনুভূতি দেবে।

ছবি তোলা: লাল শাপলার রক্তিম সৌন্দর্য ক্যামেরাবন্দী করার জন্য এটি একটি আদর্শ স্থান।

চেচুয়া বিল কখন যাবেন

সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত চেচুয়া বিলে প্রচুর শাপলা ফোটে। এই সময়টাতেই বিলটির সৌন্দর্য সবচেয়ে বেশি উপভোগ করা যায়। সকালে উদিত সূর্যের আলোয় লাল শাপলার দৃশ্য এবং বিকেলে সূর্যাস্তের রঙে রাঙানো শাপলা অন্যরকম এক অভিজ্ঞতা দেবে। তবে মনে রাখবেন, সূর্য প্রখর হলে শাপলা ফুল বুজে যায় এবং রাতের বেলা আবার ফোটে।

চেচুয়া বিল যাওয়ার উপায়

ময়মনসিংহ শহর থেকে বাসে বা অন্যান্য যানবাহনে করে সহজেই ত্রিশাল উপজেলায় পৌঁছানো যায়। ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে প্রায় ৪ কি.মি. দূরে ৫নং রামপুর ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ডে চেচুয়া বিল অবস্থিত। ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে বালিপাড়া রোডে অটোরিক্সা করে জনপ্রতি ১০ টাকা ভাড়া দিয়ে পৌঁছাতে হবে রামপুরার ঠাকুরবাড়ি মোড়ে। পরে চেচুয়া বিল পর্যন্ত ভ্যান কিংবা হেঁটে দুইভাবে যাওয়া যায়। ভ্যানে যেতে সময় লাগবে পাঁচ মিনিটের মতো। হাতের বাম পাশে সাইনবোর্ড দেখতে পাবেন শাপলা বিলের। সাইনবোর্ড ঘেষে যে রোড নেমে গেছে সেই রাস্তা ধরে ২ মিনিট হাটলেই শাপলা বিলের দেখা মিলবে। যারা মোটর বাইকে যেতে চান, ময়মনসিংহ থেকে সর্বমোট ২৫ কিলোমিটার।

কিছু গুরুত্বপূর্ণ তথ্য

→  বিলের সৌন্দর্য রক্ষা এবং সারাবছর ফুল ধরে রাখতে ফুল তোলা নিষিদ্ধ।

→  বিলে যাওয়ার জন্য যাতায়াত ব্যবস্থার পর্যাপ্ত সুবিধা না থাকায় কিছুটা অসুবিধা পোহাতে হতে পারে।

→  শুক্র, শনি সহ সরকারি ছুটির দিনে দর্শনার্থীর বেশি ভিড় হয়।

→  স্থানীয় মানুষেরা পর্যটকদের সাহায্য করতে উৎসুক।

→  ২০২৩ সালে বিলটিতে পানি উন্নয়ন বোর্ডের খাল খননের কাজ চলমান থাকায় প্রত্যাশিত পরিমাণে শাপলা ফোটেনি। তাই যাওয়ার আগে স্থানীয়দের              সাথে যোগাযোগ করে বর্তমান পরিস্থিতি জেনে নেওয়া উচিত।

চেচুয়া বিল বাংলাদেশের অন্যান্য বিখ্যাত শাপলা বিলের মতো বড় না হলেও এর নান্দনিক সৌন্দর্য যে কোন প্রকৃতিপ্রেমীর মন জয় করে নেবে। একটু পরিকল্পনা ও প্রস্তুতি সহকারে এই রক্তিম সৌন্দর্যের মধ্যে ডুবে যাওয়ার অভিজ্ঞতা অনন্য হবে।

The post চেচুয়া বিল appeared first on ProcharBD.